বাজেট অনুযায়ী ভালো মোবাইল ২০২৬: কোন দামে কোন ফোন

বাংলাদেশে মোবাইল কেনার সময় প্রথম প্রশ্নই হলো বাজেট। এই পাতায় আমাদের বাজেট অনুযায়ী মোবাইলের সব তালিকা এক জায়গায় রাখা হয়েছে। আপনার বাজেটের ঘরটি বেছে নিন, প্রতিটি তালিকায় আলাদা ফোন রাখা হয়েছে যাতে একই ফোন বারবার না আসে।

বাজেট অনুযায়ী মোবাইলের তালিকা

বাজেট কাদের জন্য তালিকা
৫ হাজার টাকা পর্যন্ত কল, এসএমএস আর ব্যাকআপ ফোন; বয়স্কদের জন্য সহজ ৪জি ফিচার ফোন ৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
৫–৭ হাজার টাকা প্রথম স্মার্টফোন: ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের সাধারণ ব্যবহার ৭ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
৯–১০ হাজার টাকা একটু বেশি র‍্যাম-স্টোরেজ, দৈনন্দিন কাজে আরও স্বচ্ছন্দ ৯-১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
২০ হাজার টাকা পর্যন্ত ভালো ক্যামেরা, গেমিং আর দীর্ঘদিন ব্যবহারের মিড-রেঞ্জ স্মার্টফোন ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন

কেনার আগে যা মিলিয়ে নেবেন

  • দাম মিলিয়ে নিন: মোবাইলের দাম প্রায়ই বদলায়। কেনার আগে ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা অনুমোদিত দোকানে বর্তমান দাম দেখে নিন।
  • অফিসিয়াল ফোন কিনুন: আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অফিসিয়াল ফোন চেনার নিয়ম দেখে নিন।
  • ক্যামেরা গুরুত্বপূর্ণ হলে: কোন ব্র্যান্ডের ফোনের ক্যামেরা ভালো পড়ে নিন।
  • সার্ভিস সেন্টার: আপনার এলাকায় ব্র্যান্ডের সার্ভিস সেন্টার আছে কিনা দেখুন। ফোন ধীর হয়ে গেলে কী করবেন জানতে মোবাইল স্লো হলে কী করবেন দেখুন।

সচরাচর জিজ্ঞাসা

সবচেয়ে কম বাজেটে স্মার্টফোন কোনটা?

সাধারণত ৫ হাজার টাকার নিচে ভালো স্মার্টফোন পাওয়া কঠিন। প্রথম স্মার্টফোনের জন্য ৭ হাজার টাকার তালিকা থেকে শুরু করুন।

ফিচার ফোন নাকি স্মার্টফোন?

শুধু কল আর এসএমএস দরকার হলে ফিচার ফোন বেশি দিন চার্জ রাখে ও টেকসই। ইন্টারনেট, ছবি আর অ্যাপ দরকার হলে স্মার্টফোন নিন।