শনিবার, নভেম্বর 7, 2026
No Result
View All Result
Projuktibidda
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার
No Result
View All Result
Projuktibidda

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক

Bibi Moriom Labonno by Bibi Moriom Labonno
3 ঘন্টা আগে
Reading Time: 5 mins read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

আমাদের যে কারোরই বিভিন্ন প্রয়োজনে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে। কেউবা হজ্জ্বের মৌসুমে দেশের বাহিরে গমন করি। আর এর জন্য আমরা টিকিট কাটি। 

তবে অনেকের মনে শঙ্কা থাকতে পারে যে, “আমার টিকিট কী আসল?” “এই টিকিটে কোনো সমস্যা নেই তো?” “টিকিটে তারিখ ঠিক দেয়া আছে কী?” এই সব প্রশ্ন মনে আসাটা স্বাভাবিক। আর এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনার টিকিট চেক করার মাধ্যমে। 

এই টিকিট আপনি অনলাইনে খুব সহজেই চেক করতে পারবেন। কীভাবে অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট চেক করতে হয় সেই নিয়ম টিউটোরিয়াল সহ আজ এই লেখায় আলোচনা করব। 

লেখার সূচিপত্র

  • বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকিট চেক করার নিয়ম
    • পি. এন. আর. কোড কী?
    • টিকেট কেন চেক করা জরুরী?
    • টিকিট চেক করার ধাপসমূহ
    • টিউটোরিয়াল
    • অ্যাপের সাহায্যে টিকেট চেক
    • ফোন কলের মাধ্যমে টিকেট চেক
  • সচরাচর জিজ্ঞাসা (FAQ)
    • PNR কোড কোথায় পাবো?
    • টিকেট চেক করতে কোনো টাকা লাগে কি?
    • Ticket not found দেখালে কী করবো?
    • অনলাইনে চেক-ইন করা যায় কি?
    • পরিশেষে

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকিট চেক করার নিয়ম

আপনারা অনেকেই মিথ্যে জালিয়াতির কবলে পড়ে টিকিট কাটেন। অতঃপর বিমানবন্দরে গিয়ে আবার ফিরে আসেন। এ কারণে টিকেট চেক করা জরুরি। এর জন্য ঝামেলা না করে আপনি সহজে বাড়িতে বসেই গুগলে সার্চ করে একটি লিঙ্কের সাহায্য নিয়ে আপনার টিকিট চেক করতে পারবেন। 

টিকেট চেক করার জন্য পি. এন. আর. নামে একটি কোড এর দরকার হয়। অনেকেই হয়তো জানেন না যে পি.এন. আর. কোড কী।

পি. এন. আর. কোড কী?

মূলত, আপনি যখন টিকেট কাটেন তখন আপনাকে একটি ই-টিকেট বা বুকিং কনফার্মেশন দেওয়া হয়। ঐ টিকেটেই আপনার পি. এন. আর. (PNR – Passenger Name Record) কোড বা বুকিং রেফারেন্স লেখা থাকে। এটি সাধারণত ৬ অক্ষরের হয়, যেখানে ইংরেজি বর্ণ ও সংখ্যা মিলিয়ে থাকে (যেমন: AB12CD)। টিকেট কেনার সময় দেওয়া ই-মেইলেও এই কোডটি পাবেন। এই কোডটি ছাড়া আপনি কোনোভাবেই আপনার টিকেট চেক করতে পারবেন না।

টিকেট কেন চেক করা জরুরী?

অনেকে ভাবতে পারেন যে টিকেট কেন চেক করতে হবে? এর জন্য কিছু কারণ আছে।

  • আপনার কাটা টিকেটে যদি কোনো সমস্যা থাকে তবে তা চেকিং এ ধরা পড়বে।
  • আপনার টিকেটের তারিখ ঠিক আছে কি না তা এই টিকেট চেকিং এর সাহায্যে জানতে পারবেন।
  • কোনো কারণবশত আপনি যে ফ্লাইটের জন্য টিকেট কেটেছেন সেই ফ্লাইট যদি বাতিল হয় বা ফ্লাইটের তারিখ পরিবর্তন করা হয়, তবে আপনি যদি আপনার টিকেট চেক করেন, ফ্লাইটের কথা সেখানে উল্লেখ করা থাকবে।
  • ফ্লাইটের তারিখ, সময় থেকে শুরু করে এর সম্পর্কিত সবটুকু তথ্যই সেখানে দেখতে পাবেন।
  • আপনার ফ্লাইটের সময় আপনার সাথে কোন কাগজপত্র নিতে হবে তা এখান থেকে জানতে পারবেন।
  • আপনি আপনার ফ্লাইটের টিকেট বাতিল করতে পারবেন যেকোনো সময়। তবে আপনি ফ্লাইট বাতিল করলে সে টাকাটা ফেরত পেতে পারবেন কী না তাও এখান থেকে জানতে পারবেন।
  • ফ্লাইটের সময় আপনার কাছে আরও কী কী রাখতে হবে, ফ্লাইট বাতিল হলে তা কবে চালু হবে, এ সকল কিছুই আপনি জানতে পারবেন টিকেট চেক করার মাধ্যমে।

টিকিট চেক করার ধাপসমূহ

  • প্রথমেই আপনার ফোন বা যে ডিভাইস ব্যবহার করছেন সে ডিভাইসটি ওপেন করুন। 
  • এরপর ইন্টারনেট সংযোগ চালু করে নিন।
  • গুগলে প্রবেশ করুন। (আপনি গুগল থেকেই লিঙ্ক পাবেন)
  • গুগলে ‘Biman Bangladesh Airlines’ লিখে সার্চ করুন।
  • এটি লিখে সার্চ করার পর আপনি বেশ কিছু সাইট দেখতে পাবেন। সেখান থেকে প্রথমটি অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মূল অফিসিয়াল সাইটে প্রবেশ করতে হবে। নিচে আমি লিঙ্ক দিচ্ছি। এই লিঙ্ক থেকেও সরাসরি প্রবেশ করতে পারবেন। www.biman-airlines.com
  • এরপর এই লিঙ্কে ক্লিক করার পর কিছু অপশন আপনারা দেখতে পাবেন। যেমন- 
  • Book Flight
  • Flight Schedule
  • Modify Trip
  • Flight Status
  • Web Check in
  • এদের মধ্যে থেকে আপনাকে টিকেট চেক করার জন্য Modify Trip বাটনে ক্লিক করতে হবে। 
  • এরপর আপনাকে একটু নিচে স্ক্রল করতে হবে।
  • স্ক্রল করার পর দেখতে পাবেন যে, সেখানে আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে। আপনার Name, Email, PNR এই তিনটি জিনিস চাইতে পারে। আবার কখনো ই-মেইল না-ও চাইতে পারে।
  • এরপর আপনি আপনার টিকেটের PNR কোডটি লিখবেন। সেখান সাধারণত আপনার Last Name চাইবে। লাস্ট নামটি লিখবেন। এবং ই-মেইল অ্যাড্রেস চাইলে তা লিখবেন। 
  • এরপর নিচে Search লেখা দেখতে পাবেন। এই সার্চ লেখায় ক্লিক করে আপনাকে দেখতে হবে যে আপনার টিকিটটি আসল কি না।
  • Search বাটনে ক্লিক করলে আপনার টিকিট যদি আসল হয় তাহলে সে টিকিট সম্পর্কে সকল তথ্য আর ইনফরমেশন আপনাকে দেখাবে। আর যদি নকল হয়, তখন Error আসবে বা কোনো ধরনের তথ্য দেখাবে না। বলা হবে Ticket not found বা এ ধরনের কিছু আসবে। 

আশা করি ধাপগুলো স্পষ্টভাবে বুঝতে পেরেছেন।

টিউটোরিয়াল

এখানে নিচে ছবির সাহায্যে ধাপগুলোকে আরো ক্লিয়ার করে দেয়া হলো-

  • প্রথমেই আপনার ডিভাইসটি অন করে নিন। আপনার কাছে স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার যা-ই থাক না কেন সব দিয়েই আপনি চাইলে টিকিট চেক করতে পারবেন। এখানে ডিভাইস নিয়ে সমস্যা হবে না। 
  • এরপর আপনার ফোনের ইন্টারনেট সংযোগ চালু করে নিন। এবার আপনার ডিভাইস থেকে সরাসরি গুগলে চলে যান। অথবা উপরে দেয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যান। এবং সেখান লিখে সার্চ করুন ‘Biman Bangladesh Airlines’। এটা সার্চ দেয়ার পর প্রথম অপশনটিই সিলেক্ট করে তাতে ক্লিক করুন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট
  • সেখানে ক্লিক করার পর আপনি সবগুলো অপশনের মধ্যে থেকে Modify Trip বাটনে ক্লিক করুন। এরপর একটু নিচে স্ক্রল করুন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স Modify Trip অপশন
  • একটু নিচে স্ক্রল করার পর আপনার কাছে নাম, পি. এন. আর. কোড আর ই-মেইল অ্যাড্রেস চাওয়া হবে। এ তথ্যগুলোকে সঠিকভাবে পূরণ করুন। কারণ, যদি ভুলভাবে পূরণ করেন, তাহলে কিন্তু আপনার টিকিটের তথ্য আসবে না।
PNR কোড ও লাস্ট নেম দিয়ে বিমান টিকেট চেক
  • তথ্যসমূহ ঠিক ঠিকভাবে পূরণ করে আবারো চেক করে নিন। সঠিক থাকলে সেখানে নিচে ডান পাশে Search অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
বিমান টিকেট চেক করতে Search বাটনে ক্লিক
  • এখানে ক্লিক করার পর আপনার টিকিট যদি ঠিক থাকে, তবে Done দেখাবে। সেখানে আশেপাশে আপনি সব তথ্য দেখতে পাবেন। যেমন- কোথায় আপনার ফ্লাইট, কয়টার সময় ফ্লাইট, যেতে আর কতটুকু সময় লাগবে, সব ধরনের তথ্য আপনি সেখানে পেয়ে যাবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেটের বিস্তারিত তথ্য
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক ফলাফল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটের তথ্য

এভাবে খুব সহজেই আপনি আপনার টিকিট চেক করতে পারবেন। 

অ্যাপের সাহায্যে টিকেট চেক

আপনি চাইলে অ্যাপ থেকেও আপনার টিকেট চেক করতে পারবেন।

এর জন্য প্রথমে গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) বা অ্যাপ স্টোর (আইফোন) থেকে Biman লিখে সার্চ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপটি ওপেন করে প্রয়োজনে রেজিস্ট্রেশন বা লগ-ইন করুন।

এরপর অ্যাপের Manage Your Trips অপশনে যান। অতঃপর আপনার পি. এন. আর. কোড এবং লাস্ট নেম দিয়ে আপনার টিকেট চেক করে নিন।

এতে আপনার পুরো নাম এর দরকার পড়বে না। শুধু লাস্ট নেম এর দরকার হবে। এটা অন্যদের সাথে মিলে গেলে সমস্যা নেই। কারণ, আপনার PNR কোড অন্যদের থেকে আলাদা হবে।

এভাবে অ্যাপ থেকে টিকেট চেক করতে পারবেন।

ফোন কলের মাধ্যমে টিকেট চেক

আপনার ডিভাইসে যদি কোনো ধরনের সমস্যা থাকে তবে আপনি অনলাইনে অ্যাপ বা ওয়েবসাইটের সাহায্য ছাড়াও টিকেট চেক করতে পারবেন শুধু একটি ফোন কলের মাধ্যমে।

এর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কল সেন্টারের শর্ট কোড ১৩৬৩৬ নম্বরে ফোন করতে হবে। কল করার আগে আপনার PNR কোড ও টিকেট হাতের কাছে রাখুন। অফিসিয়াল কল সেন্টার থেকে আপনার বুকিং সম্পর্কে সঠিক ও নির্ভুল তথ্য পাবেন।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

PNR কোড কোথায় পাবো?

টিকেট কেনার পর যে ই-টিকেট বা বুকিং কনফার্মেশন ই-মেইল পান, সেখানে ৬ অক্ষরের PNR বা বুকিং রেফারেন্স কোড লেখা থাকে। ট্রাভেল এজেন্সি থেকে টিকেট কাটলে তাদের কাছ থেকেও কোডটি জেনে নিতে পারেন।

টিকেট চেক করতে কোনো টাকা লাগে কি?

না, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট বা অ্যাপ থেকে টিকেট চেক করা সম্পূর্ণ ফ্রি।

Ticket not found দেখালে কী করবো?

প্রথমে PNR কোড ও লাস্ট নেম ঠিকভাবে লিখেছেন কি না আবার যাচাই করুন। এরপরও তথ্য না এলে যে এজেন্সি থেকে টিকেট কিনেছেন তাদের সাথে যোগাযোগ করুন অথবা বিমানের কল সেন্টার ১৩৬৩৬ নম্বরে ফোন করুন।

অনলাইনে চেক-ইন করা যায় কি?

হ্যাঁ, অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপের Web Check-in / Online Check-in অপশন থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে চেক-ইন করা যায়।

পরিশেষে

কোনো জায়গায় ভ্রমণ বা যেকোনো কাজে যাওয়ার আগে অবশ্যই টিকিট চেক করে নেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। কারণ, কেউ চাইবেনা যে টিকিট নিয়ে বিমানবন্দরে যাওয়ার পর দেখতে যে টিকিট মিথ্যা। এরপর তাকে যদি আবার ফিরে আসতে হয় তবে তা খুবই হতাশাজনক। এই লেখায় সবটুকু নিয়ম সহজভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করি, লেখাটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন।

Previous Post

Betti Casino Bonus Code: Unlocking the Real Value

Bibi Moriom Labonno

Bibi Moriom Labonno

আসসালামু আলাইকুম। আমি বর্তমানে বরিশালের ভোলা সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। পাশাপাশি অনলাইনে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। বই পড়তে ভীষণ ভালোবাসি! জানতে ও জানাতে ভালো লাগে...

আরওকিছু লেখা
ভিডিও এডিটিং শেখা
টেক জ্ঞান

ভিডিও এডিটিং কিভাবে শিখবো

5 দিন আগে
3
জমির খতিয়ান বের করার নিয়ম
টেক জ্ঞান

জমির খতিয়ান বের করার নিয়ম

2 বছর আগে
161
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব
অনলাইনে আয়

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব

3 বছর আগে
158

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You might also like
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক - বিমানবন্দরে উড়োজাহাজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক

07/11/2026
3
গুগল থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করব

গুগল থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করব

06/11/2026
0
ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয়

ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয়

06/11/2026
30
গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবো

গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবো

06/11/2026
2
মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

06/11/2026
4
ভিডিও এডিটিং শেখা

ভিডিও এডিটিং কিভাবে শিখবো

06/11/2026
3
  • বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা

    বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা লিখন

    7107 shares
    Share 2843 Tweet 1777
  • জেনে রাখুন, পুলিশের পদক্রম ও বেতন সাথে পুলিশ র্যাংক ব্যাজ

    1267 shares
    Share 507 Tweet 317
  • উপসর্গ মনে রাখার কৌশল

    861 shares
    Share 344 Tweet 215
  • তাহাজ্জুদ নামাজের নিয়ম ও ফজিলত

    819 shares
    Share 328 Tweet 205
  • মেয়েদের পুলিশ হওয়ার যোগ্যতা

    787 shares
    Share 315 Tweet 197
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক - বিমানবন্দরে উড়োজাহাজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক

07/11/2026
গুগল থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করব

গুগল থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করব

06/11/2026
ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয়

ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয়

06/11/2026
  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • Contact Us
Mail Us: [email protected]

© 2026 ProjuktiBidda - All rights reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার