আমরা সাধারণত সবাই কমবেশি বিদেশ গমন করি। বিমানের সাহায্যেই অন্য দেশে যেতে হয়। আর অন্য দেশে যাওয়ার জন্য তখন বিমানের টিকেট কাটতে হয়। তবে অনেকেই জানেন না যে ঠিক কীভাবে অনলাইনে বিমানের টিকেট কাটতে হয়। তাদের জন্য এই লেখা। এই লেখায় অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম ধাপে ধাপে সহজভাবে আলোচনা করা হবে।
লেখার সূচিপত্র
অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম
বর্তমানে যাতায়াতের সুযোগ সুবিধার কথা ভেবে অনেকেই বিমানে যাতায়াত করে অন্য দেশে যান। তো এক্ষেত্রে বিমানের টিকেট কাটা আবশ্যক। অনেকেই গুগলে সার্চ করে খোঁজেন অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম আসলে কী এবং কীভাবে ঘরে বসে টিকেট কাটা যায়।
কেউই চান না বাহিরে সরাসরি গিয়ে বিমানের টিকেট কাটার ঝামেলা পোহাতে। তাই অনলাইনে খুব সহজেই বাসায় বসে টিকেট কাটা শ্রেয়।
অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। এতে খুব সহজেই আপনারা ঘরে বসে টিকেট কাটতে পারবেন।
অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম অনুযায়ী দুইটি উপায়ে আপনারা বিমানের টিকেট কাটতে পারবেন।
- ওয়েবসাইট এর মাধ্যমে
- অ্যাপ এর মাধ্যমে
আপনি যদি চান তাহলে বাংলাদেশ বিমানের ওয়েবসাইট থেকেও টিকেট কাটতে পারবেন, আবার অ্যাপ থেকেও টিকেট কাটতে পারবেন।
অ্যাপের সাহায্যে অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম
আপনি যদি অ্যাপের সাহায্যে বিমানের টিকেট কাটতে চান তবে তা খুব সহজেই পারবেন। প্রথমে এর জন্য আপনাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল অ্যাপটি ইন্সটল করে নিতে হবে। এর জন্য গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) বা অ্যাপ স্টোর (আইফোন) এ গিয়ে ‘Biman’ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাপটি। অথবা নিচে দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অ্যাপ ডাউনলোডের লিঙ্কঃ অ্যান্ড্রয়েড (Google Play) | আইফোন (App Store)
এই অ্যাপের সাহায্যে আপনি শুধু টিকেট কাটতেই পারবেন না বরং এখান থেকে ফ্লাইট খুঁজতে পারবেন, পছন্দের সিট ও অতিরিক্ত ব্যাগেজ যোগ করতে পারবেন, অর্থ পরিশোধ করতে পারবেন, আপনার বুকিং করা টিকেটের আপডেট দেখতে পারবেন, ফ্লাইট স্ট্যাটাস জানতে পারবেন এবং অনলাইন চেক-ইন সহ নানা সুযোগ সুবিধা পেয়ে যাবেন।
তো বিমান অ্যাপ ইনস্টল করা হয়ে গেলে,
- প্রথমে অ্যাপটি ওপেন করুন। চাইলে আপনার ই-মেইল বা ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে লগ-ইন করে নিতে পারেন। লগ-ইন করলে আপনার বুকিং ও ট্রিপের তথ্য এক জায়গায় দেখতে পাবেন।
- এবার হোম পেজ থেকে ‘Book Flight’ বা ফ্লাইট সার্চ অপশনে যান। এখানে ভ্রমণের ধরন বেছে নিন: One-way (একমুখী), Round Trip (যাওয়া-আসা) অথবা Multi-City।
- এরপর From অংশে আপনি কোথা থেকে যাবেন এবং To অংশে আপনার গন্তব্য অর্থাৎ কোথায় যাবেন তা সিলেক্ট করুন।
- এবার আপনি কত তারিখে যেতে চান তা সিলেক্ট করুন এবং যাত্রীর সংখ্যা (প্রাপ্তবয়স্ক, শিশু, ইনফ্যান্ট) নির্ধারণ করে Search এ ক্লিক করুন। (আপনি যে রুট নির্বাচন করবেন, সে রুটে ঐ তারিখে যে ফ্লাইটগুলো আছে সেগুলোই আপনার সামনে দেখানো হবে)
- অতঃপর আপনার সামনে ফ্লাইটগুলোর সময়, ভাড়া ও ক্লাস (Economy/Business) সহ তালিকা আসবে। আপনার পছন্দমতো একটি ফ্লাইট ও ভাড়ার ধরন বাছাই করুন। এরপর যাত্রীর তথ্য (পাসপোর্ট অনুযায়ী নাম, জন্মতারিখ, ফোন নম্বর, ই-মেইল ইত্যাদি) সঠিকভাবে পূরণ করুন। চাইলে এই ধাপে সিট বাছাই বা অতিরিক্ত ব্যাগেজও যোগ করতে পারবেন।
- এরপর আপনাকে টিকেট কনফার্ম করার জন্য পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে তা আপনার রুট, তারিখ, ক্লাস ও ভাড়ার ধরনের উপর নির্ভর করবে। আপনি Visa, MasterCard, American Express কার্ড অথবা বিকাশ ও নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। বিকাশে টাকা না থাকলে আগে বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম জেনে নিতে পারেন।
- একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পেমেন্ট সম্পন্ন না হওয়া পর্যন্ত টিকেট কনফার্ম হয় না। তাই ফ্লাইট বাছাই করার পর দেরি না করে পেমেন্ট সম্পন্ন করুন, নাহলে সিট বা ভাড়া পরিবর্তন হয়ে যেতে পারে। আর টিকেট কনফার্ম হওয়ার পর বাতিল বা তারিখ পরিবর্তন করতে চাইলে তাও করতে পারবেন, তবে ভাড়ার নিয়ম (Fare Rules) অনুযায়ী চার্জ প্রযোজ্য হতে পারে।
- পেমেন্ট সফল হলে আপনার টিকেট কনফার্ম হয়ে যাবে এবং ৬ অক্ষরের PNR কোড সহ ই-টিকেট আপনার ই-মেইলে পাঠানো হবে। অ্যাপের Manage Your Trips অপশন থেকেও PNR ও লাস্ট নেম দিয়ে টিকেটটি দেখে নিতে পারবেন।
এই ছিল অ্যাপের মাধ্যমে অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম। এভাবে খুব সহজেই কেটে ফেলতে পারবেন বিমানের টিকেট।
ওয়েবসাইটের সাহায্যে অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম
আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বিমানের টিকেট কেটে ফেলতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আপনাকে নিচের দেয়া এই লিঙ্কে প্রবেশ করতে হবে।
ওয়েবসাইটের লিঙ্কঃ www.biman-airlines.com
- প্রথমে এই লিঙ্কে প্রবেশ করুন। এখানে আপনি চাইলে লগ-ইন করে নিতে পারেন, তবে লগ-ইন ছাড়াও টিকেট কাটা যায়।
- ওয়েবসাইটের হোম পেজেই উপরের দিকে Book Flight, Modify Trip, Web Check-in, Flight Status ও Flight Schedule নামে কয়েকটি অপশন দেখতে পাবেন।
- এখান থেকে Book Flight অপশনটি সিলেক্ট করুন। এরপর One way, Round-trip বা Multi-city থেকে আপনার ভ্রমণের ধরন বেছে নিন।
- সেখানে আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি কোথা থেকে কোথায় যাবেন, কত তারিখে যেতে চান এবং যাত্রী কতজন। সকল তথ্য সঠিকভাবে পূরণ করে Search এ ক্লিক করুন। এরপর পছন্দের ফ্লাইট বাছাই করে যাত্রীর তথ্য দিলে আপনার টিকেট প্রসেসিং এর কাজ শুরু হবে।
- সেখান থেকেই আপনাকে কার্ড, বিকাশ বা নগদের মাধ্যমে টাকা পরিশোধ করে দিতে হবে। টাকা পরিশোধ করার পর আপনার টিকেট কনফার্ম করা হবে এবং ই-টিকেট আপনার ই-মেইলে চলে যাবে।
- আর যদি লগ-ইন করে টিকেট কাটেন তাহলে আপনার অ্যাকাউন্টেও বুকিংয়ের তথ্য সংরক্ষিত থাকবে। পরে Modify Trip অপশন থেকে বুকিং দেখা বা পরিবর্তন করা যাবে।
এই ছিল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম। এভাবে খুব সহজেই ঘরে বসে কেটে ফেলতে পারবেন বিমানের টিকেট।
ছবিসহ অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম
প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। চাইলে আপনার অ্যাকাউন্টে লগ-ইন করে নিতে পারেন। অতঃপর Book Flight অংশ থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ফ্লাইট সার্চ করুন।




এখানে প্রবেশ করার পর আপনার ফ্লাইট কোথায় এবং কত তারিখ যেতে চাচ্ছেন তা নির্বাচন করুন। এরপর ফ্লাইট সার্চ করুন।
এরপর আপনার সামনে কয়েকটি ফ্লাইটের তথ্য আসবে। কোনটার দাম কত, কোনটার ফ্লাইট কখন ছাড়বে সব দেখতে পাবেন। আপনার পছন্দসই একটি ফ্লাইট বেছে নিন।



এরপর এর আরও কিছু তথ্য পূরণ করে এর নিয়মাবলি মানতে আপনি আগ্রহী, তা নিশ্চিত করুন।



এরপর এর নিচে পেমেন্ট করার অপশন দেখতে পাবেন। আপনি বিকাশ বা কার্ড দুই মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।



এখানে Pay with bKash এ ক্লিক করে আপনার বিকাশ নম্বর, ভেরিফিকেশন কোড (OTP) ও পিন নম্বর দিয়ে টাকা পরিশোধ করতে হবে। কার্ড দিয়ে পেমেন্ট করতে চাইলে কার্ডের তথ্য দিয়ে পরিশোধ করুন।
এটুকুই কাজ। এরপর আপনার টিকেট কনফার্ম হয়ে যাবে। ই-মেইলে আসা ই-টিকেটটি প্রিন্ট করে বা মোবাইলে সেভ করে রাখলেই হয়ে গেলো টিকেট কাটা।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম নিয়ে পাঠকদের সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
বিমানের টিকেট কাটতে কী কী তথ্য লাগে?
যাত্রীর পাসপোর্ট অনুযায়ী পুরো নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা লাগে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পাসপোর্টের তথ্যও প্রয়োজন হতে পারে। আপনার পাসপোর্টের তথ্য যাচাই করতে চাইলে দেখুন: ই পাসপোর্ট চেক করার নিয়ম।
কোন কোন মাধ্যমে পেমেন্ট করা যায়?
Visa, MasterCard ও American Express কার্ড এবং বিকাশ ও নগদের মাধ্যমে বিমানের ওয়েবসাইট ও অ্যাপে পেমেন্ট করা যায়।
টিকেট কাটার পর তা কীভাবে চেক করবো?
ই-মেইলে পাওয়া ৬ অক্ষরের PNR কোড ও লাস্ট নেম দিয়ে ওয়েবসাইটের Modify Trip অথবা অ্যাপের Manage Your Trips অপশন থেকে টিকেট চেক করতে পারবেন।
টিকেট কাটতে সমস্যা হলে কোথায় যোগাযোগ করবো?
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কল সেন্টারের শর্ট কোড ১৩৬৩৬ নম্বরে ফোন করে সহায়তা নিতে পারেন।
আরও পড়ুন: ই পাসপোর্ট চেক করার নিয়ম | পুলিশ ভেরিফিকেশন কি? পুলিশ ভেরিফিকেশন করার নিয়ম
পরিশেষে
এই লেখায় অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম সম্পর্কে সহজভাবে ও বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি এই লেখা থেকে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কীভাবে বাংলাদেশ বিমানের টিকেট কাটতে হয়। আপনারা এখন চাইলেই ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে খুব সহজে বিমানের টিকেট কাটতে পারবেন। আশা করি লেখাটির মাধ্যমে উপকৃত হবেন।









