মঙ্গলবার, নভেম্বর 17, 2026
No Result
View All Result
Projuktibidda
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার
No Result
View All Result
Projuktibidda

মোবাইল দিয়ে পাইথন প্রোগ্রামিং শেখার উপায়।

Ahil Shakib by Ahil Shakib
5 বছর আগে
Reading Time: 4 mins read
298 3
A A
3
120
SHARES
2k
VIEWS
Share on FacebookShare on Twitter

আপনি কি প্রোগ্রামিং শিখতে ইচ্ছুক? কিন্তু আপনার কম্পিউটার নেই? তাহলে আজকের পোস্টি আপনার জন্য কিভাবে মোবাইল দিয়ে পাইথন প্রোগ্রামিং করবেন সেটি দেখানো হবে। যারা কম্পিউটার প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন কিন্তু কম্পিউটার না থাকার কারণে প্রোগ্রামিং শিখতে পারছেন তাদের জন্য আমি এই ব্লগ পোস্টে মোবাইল দিয়ে প্রোগ্রামিং শিখার উপায় দেখাবো। মূলত যারা পাইথন প্রোগ্রামিং নিয়ে আগ্রহী তারা কিভাবে মোবাইলে প্রোগ্রামিং করবেন এবং কোথায় থেকে শিখবেন সেইসব রিসোর্স নিয়েও আলোচনা করা হবে।

মোবাইল দিয়ে পাইথন প্রোগ্রামিং শেখার উপায় জানার আগে জেনে নেওয়া যায় যাক, পাইথন প্রোগ্রামিং কি? এটি দিয়ে কি কি কাজ করা যায় তার সংক্ষিপ্ত পরিচিত। কোন কিছু শিখারা আগে তার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে পরিচয় নেওয়া ভালো কাজ এতে শেখার আগ্রহ বাড়তে পারে।

লেখার সূচিপত্র

  • পাইথন কি?
  • কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শেখার শুরু করব?
  • পাইথন প্রোগ্রামিং দিয়ে কি কি করা যায়?
  • কোথায় পাইথন প্রোগ্রামিং শিখব?
    • পাইথন প্রোগ্রামিং বই
    • পাইথন প্রোগ্রামিং শেখার ওয়েবসাইট
    • পাইথন শেখার ইউটিউব চ্যানেল
  • মোবাইল দিয়ে পাইথন প্রোগ্রামিং করার নিয়ম

পাইথন কি?

পাইথন হচ্ছে সহজ একটি অবজেক্ট অরিয়েন্টেড কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে Guido van Rossum প্রকাশ করে। পাইথন প্রোগ্রামিং অন্যসব প্রোগ্রামিং ভাষার গঠন(Syntax) থেকে আলাদা এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে মানুষ/প্রোগ্রামারা সহজেই লিখতেও বুঝতে বা শিখতে পারে। বর্তমান সময়ে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি স্থানে শিক্ষার্থীদের প্রথম এই প্রোগ্রামিং ভাষা দিয়ে প্রোগ্রামিং শেখার যাত্রা শুরু করানো হয়। পাইথন নিয়ে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন উইকিপিডিয়ার পেজ টিঃ Python- Wikipedia

কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শেখার শুরু করব?

যারা কম্পিউটার প্রোগ্রামিং শিখতে ইচ্ছুক কিন্তু এখনো শুরু করি নি তারা চাইলে পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখার যাত্রা শুরু করত পারে। এইক্ষেত্রে কিছু লক্ষ্যণীয় বিষয় রয়েছে সেটি হলো আপনি কোন লেভেলে আছেন, আপনি যদি স্কুল পড়ুয়া হয়ে থাকেন তাহলে পাইথন প্রোগ্রামিং দিয়ে শুরু করতে পারেন আর যদি আপনি ইন্টার লেভেলে পড়াশোনা করে থাকেন তাহলে আপনার জন্য উপযুক্ত হবে সি প্রোগ্রামিং শিখা কারণ এটি আপনাদের আইসিটি বইয়ে আছে এতে আপনার সুবিধা হবে। যদি আপনার পাইথন শিখার ইচ্ছা থাকে তাহলে পরে বেসিক শিখার উপর পাইথন শিখতে পারেবন।

অথবা আপনি যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন এবং প্রথম সেমিস্টারের দিকে প্রোগ্রামিং ভাষা না থাকলে আপনি পাইথন দিয়ে শুরু করতে পারেন। অনেক প্রতিষ্ঠানে পাইথন দিয়ে প্রোগ্রামিং ভাষা শিখানো শুরু করা হয়ে থাকে। ভালো কোন প্রোগ্রামার কে যখন এই প্রশ্ন করতে দেখছি ” ভাইয়া প্রথমে কোন প্রোগ্রামিং ভাষা দিয়ে শেখা শুরু করব” তারা এই রকম উত্তর দিয়েছে। আপনি আপনার সুবিধা মতো প্রোগ্রামিং ভাষা দিয়ে প্রোগ্রামিং শিখা শুরু করতে পারেন।

যেহেতু এই ব্লগ পোস্ট টি কিভাবে মোবাইল দিয়ে পাইথন প্রোগ্রামিং করবেন সেটি নিয়ে তাই কোন প্রোগ্রামিং ভাষা দিয়ে শুরু করবেন বা পাইথনের গভীর আলোচনা করলাম নাহ। কারণ আপনারা Python Programming ভাষা সম্পর্কে একটু হলেও জানেন তাই পোস্ট টি ভিউ করেছেন।

আরো পড়ুনঃ মোবাইল দিয়ে প্রোগ্রামিং শিখার ৫টি অ্যাপ।

পাইথন প্রোগ্রামিং দিয়ে কি কি করা যায়?

পাইথন একটি অসাধারণ প্রোগ্রামিং ল্যাংঙ্গুয়েজ এটি দিয়ে প্রায়ই সব কিছুই করা সম্ভব হয়ে উঠেছে। একটি প্রোগ্রামিং ল্যাংঙ্গুয়েজ শেখার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। পাইথন ব্যবহার করে যেসব জিনিস গুলো করতে পারেন তার কিছু নিচে তুলে ধরা হলোঃ

  • Web Development
  • Mobile App Development
  • Desktop Software Development
  • Machine Learning
  • Data Science and Data Visualization
  • Game Development
  • Ethical Hacking
  • Networking
  • AI etc.

কোথায় পাইথন প্রোগ্রামিং শিখব?

পাইথন প্রোগ্রামিং শেখার জন্য বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে আপনার জন্য কোনটি ভালো সেটি আপনাকেই খুঁজে বের করতে হবে। সাধারণত ওয়েবসাইট, বই এবং ভিডিও দেখার মাধ্যমে পাইথন প্রোগ্রামিং শিখতে পারেন। আপনার সাথে কিছু ভালো ওয়েবসাইট, ভিডিও, বইয়ের  লিংক নিচে দিয়ে দিলাম এইখান থেকে আপনি যেকোন একটি থেকে শিখতে নিতে পারেন।

পাইথন প্রোগ্রামিং বই

আপনি যদি বাংলা তে বই পড়ার মাধ্যমে পাইথন প্রোগ্রামিং শিখতে চান তাহলে তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের বই টি কিনে পড়তে পারেন। তিনি একজন ভালো প্রোগ্রামার এবং তার প্রোগ্রামিং টিউটোরিয়াল বা লেখা গুলো ভালো। বলতে গেলে তারাই বাংলায় প্রোগ্রামিং শেখার রিসোর্স দেওয়ার শুরু করেছিল। সেই যায় হোক রকমারি বইয়ের লিংক দিয়ে দিলাম পাইথন নিয়ে তার তিনটি বই আছে একে একে সব গুলো পড়ে নিতে পারেন।

  1. পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা
  2. পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা ২য় খণ্ড – অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ওয়েব ক্রলিং
  3. পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা ৩য় খণ্ড : ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম পরিচিতি

যারা ইংরেজি তে শিখতে ইচ্ছুক গুগলে সার্চ করে নিবেন Best python programming বুক তাহলে ভালো কিছু বইয়ের নাম পেয়ে যাবেন সেটি দ্বারা শিখা শুরু করেন দিন।

পাইথন প্রোগ্রামিং শেখার ওয়েবসাইট

যারা কোন প্রকার অর্থ খরচ করা ছাড়া বই কেনা ছাড়া পাইথন প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন তারা নিচের ওয়েবসাইট গুলো থেকে প্রোগ্রামিং শিখতে পারেন। এই লিস্টে বাংলা ও ইংরেজি দুই ওয়েবসাইট ই দেওয়া হলো।

  • http://pybook.subeen.com/
  • https://hukush-pakush.com/
  • https://python.maateen.me/
  • https://python.howtocode.dev/
  • https://www.learnpython.org/
  • https://www.w3schools.com/python/
  • https://www.tutorialspoint.com/python3/index.htm

পাইথন শেখার ইউটিউব চ্যানেল

প্রোগ্রামিং বা অন্য কোন শেখার জন্য বেশি ভালো হয় ভিডিও কারণ এইগুলো তে দেখা যায় কি করা হচ্ছে। ভিডিও দেখার কারণে অনেকে সহজেই বিষয় গুলো বুঝে যায়। আমি এইখানে কিছু বাংলা ও ইংলিশ ইউটিউব চ্যানেল দিয়ে দিলাম।

  • Python Bangla Tutorials for Beginners – Anisul Islam
  • Bangla Python Tutorial for Beginners – StartBit
  • Python Bangla Tutorials – Subeen
  • Python Tutorials – Programming with Mosh

আপাত্ত এইটুকু রিসোর্স দিলাম এছাড়াও আপনারা প্লেস্টোরে অনেক অ্যান্ড্রয়েড অ্যাপ পেয়ে যাবেন সেই গুলো দিয়ে পাইথন প্রোগ্রামিং শিখতে পারবেন। আর সবচেয়ে ভালো হয় নিজে প্রোগ্রামিং টিউটোরিয়াল বের করলে এতে আপনি কোনটা বা কার টিউটোরিয়াল দেখে মজা পাচ্ছেন বুঝতে পারছেন সেটি বুঝা যায়।

মোবাইল দিয়ে পাইথন প্রোগ্রামিং করার নিয়ম

১। আমরা জানি কোড লেখার জন্য একটা বিশেষ সফটওয়্যার থাকে যেটা কে বলা হয় IDE বা Text Editor যদিও দুটার মধ্যে কিছু ভিন্নতা আছে কিন্তু সেই দিকে যাচ্ছি নাহ। তো কম্পিউটারে যেমন কোড লেখার জন্য IDE ইন্সটল করতে হয় ঠিক আমাদের ও মোবালে এমন একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে। প্লে স্টোরে পাইথন কোড লেখার জন্য অসাধরণ একটি IDE আছে সেট হলোঃ Pydroid 3 – IDE for Python 3

Python IDE for android
গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি সার্চ করে ইন্সটল করে নিন অথবা উপরের অ্যাপটির প্লেস্টোর লিংক দেওয়া আছে ঐখান থেকে ক্লিক করে অ্যাপ টি ইন্সটল করে নিন।

২। অ্যাপ টি ইন্সটল করা হয়ে গেলে ওপেন করুন তারপর কিছুক্ষণ অপেক্ষা পাইথন ইন্সটল হওয়ার জন্য।

Python Install on android

৩। পাইথন ইন্সটল হয়ে গেলে নিচের মতো ইন্টারফেস পাবেন এইখানে আপনার কোড লিখতে পারবেন। কিন্তু কোড লেখার জন্য আগে পাইথনের ফাইল টি সেভ করলে ভালো হয়। আমি শুধু এক লাইন লিখলাম তারপর সেভ বাটনে ক্লিক করুন। যেহেতু অ্যাপ প্রথমবার ওপেন করছেন তাই পারমিশন চাইতে পারমিশন দিয়ে দিন।

how to write python in android mobile

৪। Save বাটনে চাপ দিন।

how to save python programm file

৫। আপনি কোন জায়গা তে ফাইল সেভ করতে চাচ্ছেন সেটি তে যেতে হবে। আমি Internal Storage এ ফাইল টি সেভ করব তাই এখানে প্রবেশ করলাম।

mobile python 5

৬। আপনার প্রোগ্রাম ফাইল টি কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারে ঢুকে Select Folder করতে হবে। যেহেতু আমি পাইথন ফাইল গুলো রাখবো সেই জন্য আগে থেকে Python নামে একটা ফোল্ডার তৈরী করে রেখেছি ঐটাতে ফাইল সেভ করব। আপনার যদি ফোল্ডার করা না থাকে তাহলে New Folder এ টাপ করে নতুন একটা ফোল্ডার করে নিন।

python programming on mobile

৭। এটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এইখানে আমাদের ফাইল টি কে পাইথন ফাইল হিসাবে সেভ করতে হবে এর জন্য ফাইলের যেকোন নাম তারপর একট ডট দিয়ে py লিখতে হবে। PY হলো পাইথন ফাইলের এক্সটেনশন। নিচের মতো করে ফাইলের নাম দেওয়ার পর সেভ বাটন ক্লিক করুন।

how to save python file on android

৮। আবার প্রথম জায়গা ফিরে আসবে এখন নিচের দিকে দেখুন প্লে এর মতো একটি বাটন আছে এটিতে ক্লিক করলে প্রোগ্রাম টি রান হয়ে আউটপুট দিবে।

mobile python 8

৯। নিচের স্ক্রিনশট টি দেখুন সুন্দর করে আউটপুট দিয়ে দিয়েছে। আমি প্রিন্ট ব্যবহার করে Projukti Bidda লেখা টা আউটপুটে দেখিয়েছি।

python programm output

১০। নতুন করে আবার ঐ প্রোগ্রামে কিছু লিখতে চাইন ঐ একই ফাইলে আবার কোড লিখুন তারপর সেভ বাটনে ক্লিক দিন তাহলে হয়ে যাবে এবং রান করলে আউটপুট পেয়ে যাবেন।

আশা করি, কিভাবে মোবাইল দিয়ে পাইথন প্রোগ্রামিং করবেন সেই বিষয় টি আপনার সাথে শেয়ার করতে পেরেছি। যদি পোস্ট ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন নাহ। নিত্য-নতুন টিপস এন্ড ট্রিক পেতে ভিজিট করুন প্রযুক্তি বিদ্যা।

এই বিষয়ে আরও পড়ুন: দক্ষতা শেখার সব গাইড
Tags: পাইথনপাইথন প্রোগ্রামিং
Previous Post

ফ্রি ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট।

Next Post

কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়।

Ahil Shakib

Ahil Shakib

বিভিন্ন ধরনে টিপস এন্ড ট্রিক সহ প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্য তৈরী প্রযুক্তি বিদ্যা। টেকনোলজি সম্পর্কিত আর্টিকেল পেতে প্রতিদিন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

আরওকিছু লেখা
মোবাইল এপস তৈরি করার নিয়ম
অ্যান্ড্রয়েড টিপস

মোবাইল এপস তৈরি করার নিয়ম

3 বছর আগে
594
ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট
প্রোগ্রামিং

ফ্রি ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট।

5 বছর আগে
558
মোবাইল দিয়ে প্রোগ্রামিং শিখার ৫টি অ্যাপ
অ্যান্ড্রয়েড টিপস

মোবাইল দিয়ে প্রোগ্রামিং শিখার ৫টি অ্যাপ।

6 বছর আগে
2.1k
Next Post
কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়

কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়।

Comments 3

  1. DebrajCode says:
    5 বছর আগে

    wow nice information

    Reply
  2. Al Mahmoud Nur says:
    3 বছর আগে

    Nice information

    Reply
  3. Niyamat Sk says:
    2 বছর আগে

    Awesome Information Ahil Bhai

    Reply

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You might also like
ঘরে বসে পার্ট টাইম জব - বাসায় বসে ট্যাবলেটে কাজ করছেন একজন নারী

ঘরে বসে পার্ট টাইম জব: আয়ের সেরা ১২টি উপায়

16/11/2026
3
পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের জন্য পাসপোর্ট

পুলিশ ক্লিয়ারেন্স কি? অনলাইনে আবেদনের নিয়ম, ফি, স্ট্যাটাস চেক ও রিজেক্ট হলে করণীয়

15/11/2026
3
ইনকামিং কল বন্ধ করার নিয়ম - ফোনে কথা বলছেন একজন নারী

ইনকামিং কল বন্ধ করার নিয়ম (অ্যান্ড্রয়েড ও আইফোন)

15/11/2026
3
টেলিগ্রাম থেকে ইনকাম - স্মার্টফোনে মেসেজিং অ্যাপ ব্যবহার

টেলিগ্রাম থেকে ইনকাম করার ৮টি উপায় (সম্পূর্ণ গাইড)

14/11/2026
1
অনলাইন রেডিও - স্টুডিওতে ভিনটেজ মাইক্রোফোন

অনলাইন রেডিও কি? মোবাইলে অনলাইন এফএম রেডিও শোনার উপায়

13/11/2026
5
গুগল লেন্স - মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তোলা

গুগল লেন্স কি? কিভাবে এটি ব্যবহার করতে হয় (অ্যান্ড্রয়েড, আইফোন ও কম্পিউটার)

12/11/2026
3
  • বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা

    বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা লিখন

    7107 shares
    Share 2843 Tweet 1777
  • জেনে রাখুন, পুলিশের পদক্রম ও বেতন সাথে পুলিশ র্যাংক ব্যাজ

    1268 shares
    Share 507 Tweet 317
  • উপসর্গ মনে রাখার কৌশল

    861 shares
    Share 344 Tweet 215
  • তাহাজ্জুদ নামাজের নিয়ম ও ফজিলত

    819 shares
    Share 328 Tweet 205
  • মেয়েদের পুলিশ হওয়ার যোগ্যতা

    788 shares
    Share 315 Tweet 197
ঘরে বসে পার্ট টাইম জব - বাসায় বসে ট্যাবলেটে কাজ করছেন একজন নারী

ঘরে বসে পার্ট টাইম জব: আয়ের সেরা ১২টি উপায়

16/11/2026
পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের জন্য পাসপোর্ট

পুলিশ ক্লিয়ারেন্স কি? অনলাইনে আবেদনের নিয়ম, ফি, স্ট্যাটাস চেক ও রিজেক্ট হলে করণীয়

15/11/2026
ইনকামিং কল বন্ধ করার নিয়ম - ফোনে কথা বলছেন একজন নারী

ইনকামিং কল বন্ধ করার নিয়ম (অ্যান্ড্রয়েড ও আইফোন)

15/11/2026
  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • Contact Us
Mail Us: [email protected]

© 2026 ProjuktiBidda - All rights reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার