Tuesday, August 18, 2026
No Result
View All Result
Projuktibidda
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার
No Result
View All Result
Projuktibidda

আইপি ক্যামেরা কিভাবে কাজ করে

Dilruba Afroj Puspita by Dilruba Afroj Puspita
5 years ago
Reading Time: 3 mins read
366 4
A A
1
148
SHARES
2.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

সিসি ক্যামেররা নাম আমরা কম বেশি সবাই শুনেছি। কিন্তু, আইপি ক্যামেরা আবার কি জিনিস! আইপি ক্যামেরা কিভাবে কাজ করে?

সাধারণত, যারা আইপি ক্যামেরা কিনতে চান, তাদের মাথায়ও এই একই বিষয় ঘুরপাক খায়। আপনার মাথায় যদি, আইপি ক্যামেরা নিয়ে কোন প্রশ্ন ঘুরপাক খায়, তাহলে এই লেখাটি আপনার জন্য।

এই লেখায় আমরা আইপি ক্যামেরা কিভাবে কাজ করে এটা বলার পাশাপাশি, আইপি ক্যামেরা কি এবং এর প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা করবো। তাহলে, চলুন মূল আলোচনায় যাওয়া যাক।

লেখার সূচিপত্র

  • আইপি ক্যামেরা কিভাবে কাজ করে
    • আরওকিছু লেখা
    • রেফারেল কোড মানে কি?
    • জমির খতিয়ান বের করার নিয়ম
    • আইপি ক্যামেরার কিছু সুবিধা
    • আইপি ক্যামেরার নেটওয়ার্কের ধরন
      • ১. তারবিহীন নেটওয়ার্ক
      • ২. তারযুক্ত নেটওয়ার্ক
      • ৩. সেলুলার নেটওয়ার্ক
    • কিভাবে আইপি ক্যামেরা সেট করা যায়
    • আইপি ক্যামেরার সংযোগের নিরাপত্তা নিশ্চিতকরণ
    • আইপি ক্যামেরা কোথায় ব্যবহৃত হয়
    • উপসংহার

আইপি ক্যামেরা কিভাবে কাজ করে

আইপি ক্যামেরা হচ্ছে এক ধরনের ইন্টারনেট প্রটোকল ক্যামেরা। এটা একটা ডিজিটাল ভিডিও ক্যামেরা, যা ওয়েবক্যামের মতো কাজ করে। এটা দিয়ে ইন্টারনেটের সাহায্যে ডাটা প্রেরণ ও গ্রহণ করা যায়।

আইপি ক্যামেরা কিভাবে কাজ করে 1
আইপি ক্যামেরা কিভাবে কাজ করে

সাধারন ভিডিও ক্যামেরা থেকে এটা অনেক উন্নত। কারণ এর নিজস্ব আইপি এড্রেস রয়েছে এবং শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই, এর দ্বারা সব ধরনের কাজ করা সম্ভব। এই আইপি ক্যামেরা সাধারণত কোন কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট বা কোন মোবাইলের সাথে নেট কানেকশনের মাধ্যমে যুক্ত থাকে।

সিসিটিভি ক্যামেরা থেকে আইপি ক্যামেরা বেশি উন্নত। কারণ, সিসিটিভি ক্যামেরা অ্যানালগ ধরনের হয়ে থাকে। অর্থাৎ সিসিটিভি ক্যামেরায় একটি অক্ষ বিশিষ্ট ভিডিও ক্যাবল থাকে যা ভিডিও ফুটেজ কে ডিজিটাল ভিডিও রেকর্ডারে প্রেরণ করে।

সিসি ক্যামেরা ও আইপি ক্যামেরার পার্থক্য
সিসি ক্যামেরা ও আইপি ক্যামেরার পার্থক্য

অন্যদিকে আইপি ক্যামেরা শুধুমাত্র ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে কাজ করে। এতে কোন ক্যাবলের দরকার হয় না। এতে ওয়াইফাই, ইথারনেট ক্যাবল অথবা ইউএসবি এর মাধ্যমে একটি ভিডিও রেকর্ডার সংযুক্ত থাকে। 

আইপি ক্যামেরা খুব উচ্চ মাত্রার ফুটেজ ধারন করে থাকে। প্রতিটি ক্যামেরায় একটা প্রসেসিং চিপ থাকে যা ভিডিও ফুটেজকে সংকুচিত করে রেকর্ড করে।  ক্যামেরার রেজুলেশন যত বেশি হয় তত বেশি ভিডিও রেকর্ড করতে পারে।

আর যত বেশি রেজুলেশন থাকবে তত বেশি স্টোরেজ ক্যাপাসিটি থাকে। খুব ভালো ছবি বা ভিডিও পাঠানোর জন্য আইপি ক্যামেরা ফাইলগুলোকে ছোট ও সংকুচিত করে থাকে যাতে কম ব্যান্ডউইথ দরকার হয়।

আরওকিছু লেখা

রেফারেল কোড মানে কি?

জমির খতিয়ান বের করার নিয়ম

আইপি ক্যামেরার কিছু সুবিধা

  • টু-ওয়ে অডিও- এই ক্যামেরা একটি স্পিকারের সাহায্যে যে কোন বিষয় একইসাথে শুনতে এবং বলতে পারে। কিছু ডোরবেল ক্যামেরায় এটি কাজ করে থাকে।
  • রিমোট অ্যাকসেস- এই ক্যামেরা দিয়ে যে কোন স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটার থেকে লাইভ ভিডিও ফুটেজ দেখা যায়।
  • উচ্চমাত্রার রেজুলেশন- যেকোন অ্যানালগ ক্যামেরা থেকে এই ক্যামেরার রেজুলেশন ক্ষমতা প্রায় ৪গুণ।
  • তারবিহীন সংযোগ- ইথারনেট ক্যাবলের সাহায্যে চলে বলে এটায় অন্য কোন তারের সংযোগ প্রয়োজন হয় না।

আইপি ক্যামেরার নেটওয়ার্কের ধরন

আইপি ক্যামেরা সেট করার সময় সাধারনত তিন ধরনের নেটওয়ার্ক বাছাই করা যায়।

  • তারবিহীন নেটওয়ার্ক
  • তারযুক্ত নেটওয়ার্ক
  • সেলুলার নেটওয়ার্ক

১. তারবিহীন নেটওয়ার্ক

এটা ওয়াইফাই কানেকশনের মতো ডাটা গ্রহণ ও প্রেরণ করে থাকে। মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, বিভিন্ন গেমস বা অন্যান্য ডিভাইসের মতো আইপি ক্যামেরাও ওয়াইফাই এর মাধ্যমে চলে। আইপি ক্যামেরার আইপি এড্রেসটি ব্রাউজারে প্রবেশ করে সরাসরি ক্যামেরার ফুটেজ দেখা যাবে।

আরও পড়ুন: এয়ার কন্ডিশনার কিভাবে কাজ করে।

তবে এই আইপি এড্রেস যেন একটাই হয় এদিকে খেয়াল রাখতে হবে কারন কিছু কিছু সাপ্লাইয়ার তাদের কাস্টমার দের এমন আইপি এড্রেস দেয় যেটা বার বার পরিবর্তন হয়ে যায়। তাই এ বিষয়ে আগেই তাদের সাথে কথা বলে নিতে হবে যাতে আইপি এড্রেস একটাই হয় এবং সেটায় সহজেই প্রবেশ করা যায়।

২. তারযুক্ত নেটওয়ার্ক

এই ব্যবস্থায় আইপি ক্যামেরা ইথারনেট ক্যাবল দ্বারা যুক্ত থাকে। এই সংযোগটি সবচেয়ে নিরাপদ বলে ধরা হয়। এখানে সিগনাল অন্য কোন ব্যক্তির দ্বারা অনাকাঙ্খিত হস্তক্ষেপ এর স্বীকার কম হয় এবং এই সংযোগে ডাটা ট্রান্সমিশন স্পিড ও ওয়াইফাই থেকে বেশি হয়।

৩. সেলুলার নেটওয়ার্ক

এই সংযোগটি সবচেয়ে বেশি সুবিধাজনক কিন্তু এটি সবচেয়ে বেশি ধীরগতির। সাধারণত ওয়াইফাই ব্যবহারে ছবি আপলোড ও ডাউনলোড স্পিড বেশি হয়ে থাকে। অধিকাংশ আইপি ক্যামেরায় মোবাইলে সেট করার জন্য ট্রানমিটার দিয়ে দেয় তাই সেটা সেট আপ করাও সহজ হয়ে থাকে।

কিভাবে আইপি ক্যামেরা সেট করা যায়

সিসি ক্যামেরা ও আইপি ক্যামেরার পার্থক্য
সিসি ক্যামেরা ও আইপি ক্যামেরার পার্থক্য

আইপি ক্যামেরা সেট করায় কোন ঝামেলা নেই। এখানে শুধুমাত্র একটি নেটওয়ার্কের দরকার হয়ে থাকে। আর যে সাইটের সাহায্যে প্রবেশ করা হবে সেটি খেয়াল করতে হবে। ক্যামেরা সেট করার সময় এর কনফিগারেশন চেক করে নিতে হবে।

সাধারনত বেশিরভাগ আইপি ক্যামেরায় এমনভাবে কনফিগার করা থাকে যেগুলাতে লাইভ ভিডিও দেখা যাবে, অবিরাম রেকর্ড করা যাবে। অথবা সময় সেট করা যায় একটি নির্দিষ্ট ঘটনার জন্য।

আইপি ক্যামেরার সংযোগের নিরাপত্তা নিশ্চিতকরণ

আইপি ক্যামেরা সংযোগ দেয়ার সময় এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে নয়তো ডাটাগুলো হ্যাকারের কবলে পড়তে পারে। সংযোগ নেয়ার আগেই সংযোগদাতা সংস্থাকে জিজ্ঞেস করতে হবে দুইটি বিষয়ে-

১. আইপি ক্যামেরা সিস্টেম কি একক লগইন সার্টিফিকেট প্রাপ্ত?

২. ওয়ারলেস নেটওয়ার্কটি কি ব্যাক্তিগত?

আইপি ক্যামেরা কিভাবে কাজ করে
আইপি ক্যামেরা কিভাবে কাজ করে

অনেক আইপি ক্যামেরা ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে কনফিগার হয়ে থাকে এবং এই ডিফল্ট লগইন পরিবর্তন করা যায়। ওয়েসাইটগুলো এইসব ক্যামেরার বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে থাকে বিভিন্ন সুপার শপ, শপিং মল বা বিভিন্ন জায়গা থেকে।

কিন্তু সবচেয়ে খারাপ যে বিষয়টি হয়ে থাকে সেটা হলো যখন নিজের বসার ঘর বা শোবার ঘরের ফুটেজ ও কপি হয়ে যায়। অনিরাপদ আইপি এড্রেস দ্বারা সংযোগ হ্যাক হবার সম্ভাবনা বেশি থাকে।

এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য দুইটি উপায় অবলম্বন করতে হবে। যেটি খুবই সহজ। শুধুমাত্র জানতে হবে যে আইপি ক্যামেরার লগইন ডিফল্ট থেকে পরিবর্তন হয়েছে কিনা মানে হচ্ছে ডিফল্ট লগইন অপশন পরিবর্তন করতে হবে।

আরও পড়ুন: ইন্টারনেট জগতে যেসব ভুল করা উচিত নয়!

এর জন্য ক্যামেরার ইন্সট্রাকশন ম্যানুয়াল দেখতে হবে অথবা কোন কোম্পানির সাহায্য নেয়া যেতে পারে যারা প্রফেশনালি আইপি ক্যামেরা সেট করে থাকে। এরপর চেক করতে হবে নিজের ওয়াইফাই সংযোগটি নিরাপদ কিনা।

নিজের ওয়াইফাই সংযোগটি প্রাইভেট করে রাখতে হবে। যদি পাবলিক দেয়া থাকে তাহলে আইপি ক্যামেরার আইপি এড্রেসটি যে জানবে সে সহজেই সেই লিংকে প্রবেশ করে ক্যামেরার ফুটেজ দেখতে পাবে। এই জন্য ওয়াইফাই কানেকশন প্রাইভেট থাকলে শুধুমাত্র ব্যবহারকারি লগইন করে ক্যামেরার ফুটেজ চেক করতে পারবে।

আইপি ক্যামেরা কোথায় ব্যবহৃত হয়

আইপি ক্যামেরা সাধারনত বাসা বাড়িতে এবং ব্যবসায়িক কারখানায় বা অফিসে বেশি ব্যবহার করা হয়ে থাকে।    

বাসাবাড়িতে আইপি ক্যামেরা বিভিন্ন কারণে ব্যবহৃত হয়ে থাকে। বেশি ব্যবহৃত হয়ে থাকে সন্তানের খেয়াল ঠিকমত হচ্ছে কিনা তা দেখার জন্য। বাবা মা দুইজনই যদি চাকুরিজীবি থাকে তাহলে বাসায় তাদের সন্তানদের দেখাশুনার জন্য যে লোক রাখা হয় সে ঠিকমত খেয়াল রাখছে কিনা তা খুব সহজেই অফিসে বসে লক্ষ্য করা যায়।

এছাড়া বিভিন্ন শপিং মলে বা বড় বড় অফিসে কর্মচারী কর্মকর্তারা ঠিকমত কাজ করছে কিনা তা দেখার জন্য ও আইপি ক্যামেরা ব্যবহৃত হয়।

উপসংহার

এই ছিল আজকে আইপি ক্যামেরা কিভাবে কাজ করে এই নিয়ে সংক্ষিপ্ত লেখা। আশা করি আইপি ক্যামেরা কিভাবে কাজ করে এ সম্পর্কে সামন্য হলেও ধারণা দিতে পেরেছি। তারপরেও যদি আর কোন প্রশ্ন থাকে তাহলে, কমেন্ট করে জানাতে পারেন।

Previous Post

মোবাইল স্লো হলে কি করব?

Next Post

এয়ার কন্ডিশনার কিভাবে কাজ করে

Dilruba Afroj Puspita

Dilruba Afroj Puspita

প্রানিবিদ্যা বিষয়ে অনার্স ও মৎস্যবিদ্যা বিষয়ে মাস্টার্স শেষ করেছি। বর্তমানে একটা ইংলিশ ভার্সন স্কুলে শিক্ষিকা হিসেবে আছি। এছাড়া অনলাইনে ছোট দুটি উদ্যোগ আছে। পাশাপাশি কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি।

Related Posts

রেফারেল কোড
টেক জ্ঞান

রেফারেল কোড মানে কি?

1 year ago
504
জমির খতিয়ান বের করার নিয়ম
টেক জ্ঞান

জমির খতিয়ান বের করার নিয়ম

2 years ago
140
ক্রিপ্টোকারেন্সি কি
টেক জ্ঞান

ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে?

2 years ago
76
Next Post
এয়ার কন্ডিশনার কিভাবে কাজ করে

এয়ার কন্ডিশনার কিভাবে কাজ করে

Comments 1

  1. সুনিল says:
    4 years ago

    আমার বাসাতে ওয়াই ফাই নাই আমি কিভাবে এটি ব্যাবহার করতে পারি?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You might also like

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়

28/12/2025
25
ট্রেডিং করে আয় করা কি সম্ভব ২০২৫ সালের বাস্তবতা ও কৌশল।

ট্রেডিং করে আয় করা কি সম্ভব? ২০২৫ সালের বাস্তবতা ও কৌশল

29/10/2025
71
রেফারেল কোড

রেফারেল কোড মানে কি?

19/05/2025
504
বাংলাদেশে খাটের দাম কিভাবে নির্ধারণ করা হয়

বাংলাদেশে খাটের দাম কিভাবে নির্ধারণ করা হয়?

24/03/2025
113
২০-হাজার-টাকার-মধ্যে-স্মার্টফোন

২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২৫

05/01/2025
498
জমির খতিয়ান বের করার নিয়ম

জমির খতিয়ান বের করার নিয়ম

29/09/2024
140
  • বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা

    বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা লিখন

    7106 shares
    Share 2842 Tweet 1777
  • জেনে রাখুন, পুলিশের পদক্রম ও বেতন সাথে পুলিশ র্যাংক ব্যাজ

    1265 shares
    Share 506 Tweet 316
  • উপসর্গ মনে রাখার কৌশল

    859 shares
    Share 344 Tweet 215
  • তাহাজ্জুদ নামাজের নিয়ম ও ফজিলত

    818 shares
    Share 327 Tweet 205
  • বৈধভাবে Paypal একাউন্ট খোলার নিয়ম

    791 shares
    Share 316 Tweet 198
ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়

28/12/2025
ট্রেডিং করে আয় করা কি সম্ভব ২০২৫ সালের বাস্তবতা ও কৌশল।

ট্রেডিং করে আয় করা কি সম্ভব? ২০২৫ সালের বাস্তবতা ও কৌশল

29/10/2025
রেফারেল কোড

রেফারেল কোড মানে কি?

19/05/2025
  • About Us
  • Terms And Conditions
  • Privacy Policy
  • Contact Us
Mail Us: projuktirbidda@gmail.com

© 2022 ProjuktiBidda - All rights reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার