Tuesday, August 18, 2026
No Result
View All Result
Projuktibidda
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার
No Result
View All Result
Projuktibidda

জেনে নিন ইন্টারনেট ফাস্ট করার উপায়

Fahima Afreen Moon by Fahima Afreen Moon
5 years ago
Reading Time: 4 mins read
35 0
A A
0
14
SHARES
236
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ইন্টারনেট স্পীডের দিক দিয়ে উগান্ডা কিংবা সুদানেরও পিছনে। কিন্তু তারপরও, ইন্টারনেট ফাস্ট করার উপায় আছে কিছু। ইন্টারনেট আধুনিক জীবনের একটি মূল অংশ।

ধরুন, আপনি সারা দিনের কাজের পরে বাড়ি ফিরে গেছেন এবং আপনার প্রিয় শো দেখতে বসেছেন। কিন্তু ক্রমাগত বাফারিং এর কারণে দেখতে পারছেন না, ফলে বিরক্ত হচ্ছেন। এখনকার সময়ে সবচেয়ে ভয়ানক কথা হল, আমার ইন্টারনেটের গতি কম, মানে ধীর, একদম কচ্ছপের মত।

যাইহোক, চিন্তা করার কোন প্রয়োজন নেই, এই লিখায় আপনাকে ইন্টারনেট সংযোগ দ্রুত করার উপার বলে দেওয়া হবে। রাউটার থেকে ডিভাইসের দূরত্ব এবং তার সাথে ডিভাইসের সমস্যা ইন্টারনেটের গতি কম হওয়ার কারনগুলোর মধ্যে অন্যতম। তবে এই সমস্যা গুলি সমাধান করে সংযোগের গতি বাড়িনো সম্ভব।

ইন্টারইন্টারনেট ফাস্ট করার উপায়গুলো নাম্বার ডায়াল করার মতো সহজ নয়। তবে এই লিখাটি আপনাকে সহায়তা করবে বলে আশা করা যায়। একবার আপনার নেটের গতি বেড়ে গেলে, আপনি অনায়াসে স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করতে পারবেন। আপনার বন্ধুদের সাথে অনলাইনে গেমিং করতে পারবেন বা আপনার স্মার্টফোনে নেট ব্রাউজ করতে পারবেন। এইখানে প্রদত্ত ১০ টিপস অনুসরণ করে আপনি আপনার ইন্টারনেটের গতির সমস্যা সমাধান করতে পারবেন।

লেখার সূচিপত্র

  • ইন্টারনেট ফাস্ট করার উপায়
    • ১. রাউটার বন্ধ এবং চালু করা
    • ২. ডাটা ক্যাপ পরীক্ষা করা
    • ৩. রাউটার কাছাকাছি রাখা
    • আরওকিছু লেখা
    • জমির খতিয়ান বের করার নিয়ম
    • কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব
    • ৪. নেটওয়ার্কে অন্যান্য সংযুক্ত ডিভাইসগুলির সাথে সংযোগ বিচ্ছিন্ন করা
    • ৫. ওয়াই-ফাই এর পরিবর্তে একটি ইথারনেট ক্যাবল ব্যবহার করা
    • ৬. ব্রাউজারের ক্যাশ পরিষ্কার করা
    •  ৭. ভাইরাসের জন্য কম্পিউটার স্ক্যান করা
    • ৮. ভাল রাউটার
    • ৯. ইন্টারনেট সরবরাহকারীর কাছে অভিযোগ করা
    • ১০. নতুন ইন্টারনেট সার্ভিস নেওয়া
    • পরিশেষে

ইন্টারনেট ফাস্ট করার উপায়

১. রাউটার বন্ধ এবং চালু করা

হাসছেন নাকি! হ্যাঁ, এই প্রথম পরামর্শটি সত্যিই কাজ করে। নেট ধীর গতির হয়ে গেলে আপনার রাউটারটি আনপ্লাগ করুন, অথবা আপনি পাওয়ার বাটন টিপতে পারেন বা আপনার ব্রাউজারের মাধ্যমে এটি বন্ধ করতে পারেন।

ইন্টারনেট জগতে যেসব ভুল করা উচিত নয়!

এটি পুরোপুরি বন্ধ হয়েছে কিনা তা নিশ্চিত করতে ১০ সেকেন্ডের মত অপেক্ষা করুন। ব্যাস, এবা দেখেন তো? ইন্টারনেট ফাস্ট করার উপায় হিসাবে অধিকাংশ আইএসপি কোম্পানি এই কথাটিই বেশী বলে।

২. ডাটা ক্যাপ পরীক্ষা করা

ডাটা ক্যাপ বলতে আপনার স্পিড লিমট করে রাখা আরকি।। কিছু ইন্টারনেট সরবরাহকারী আপনার ইন্টারনেট প্লান ডেটা ক্যাপ রেখে থাকে। যদিও বেশিরভাগ আইএসপি কেবল এর জন্য আপনাকে অতিরিক্ত চার্জ করবে এবং তা পরিশোধ না করা পর্যন্ত আপনাকে খারাপ ইন্টারনেটের সার্ভিস দিবে। সুতরাং বিষয়টি খেয়াল রাখতে হবে।

৩. রাউটার কাছাকাছি রাখা

আপনার থেকে যদি রাউটার দূরে হয় তাহলে, অবশ্যই আপনার নেট সার্ভিস ভাল হবেনা। আপনি কাজ করছেন ৩ তলায় আর আপনার রাউটার হল ২ তলায়, তাহলে এতে আপনার নেটের অবস্থা খুব একটা ভাল হবেনা। সুতরাং আপনার রাউটারটিকে আপনার কাজের কাছাকাছি জায়গায় সেট করুন।

আরওকিছু লেখা

জমির খতিয়ান বের করার নিয়ম

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব

৪. নেটওয়ার্কে অন্যান্য সংযুক্ত ডিভাইসগুলির সাথে সংযোগ বিচ্ছিন্ন করা

আপনার নেটওয়ার্ক থেকে অন্যান্য ওয়্যারলেস ডিভাইস – যেমন হোম- সিকিউরিটি এবং স্মার্ট- হোম ডিভাইসগুলি সংযোগ বিচ্ছিন্ন করে ফেলুন। যে ডিভাইস দিয়ে কাজ করছেন না, অযথা সে ডিভাইস সংযোগ রাখার কোন দরকার নেই। যে ডিভাইস টি দিয়ে কাজ করছেন, সে ডিভাইস টি শুধু মাত্র সংযুক্ত রাখুন, ভাল নেট পাবেন।

৫. ওয়াই-ফাই এর পরিবর্তে একটি ইথারনেট ক্যাবল ব্যবহার করা

ethernet
ইথারনেট ক্যাবল

যদিও বিষয়টি খানিক টা ঝামেলার হতে পারে, তবে বেশিরভাগ কম্পিউটার এবং ল্যাপটপের একটি ইথারনেট পোর্ট রয়েছে যা আপনি আপনার রাউটারের সাথে একটি সংযোগ তৈরি করতে ব্যবহার করতে পারেন। একটি স্ট্যান্ডার্ড CAT5 কেবল ১০০ এমবিপিএস অবধি নিতে পারে, আদর্শ পরিস্থিতিতে প্রায় দ্বিগুণ ২.৪ গিগাহার্জ সংযোগ নিতে পারে।

৬. ব্রাউজারের ক্যাশ পরিষ্কার করা

ব্রাউজার ক্যাশ সাধারণত আপনার ব্রাউজিং অভিজ্ঞতা দ্রুত করার উদ্দেশ্যে করা হয়। কিন্তু যদি এটি অপ্রয়োজনীয় ফাইল দিয়ে পূর্ণ হয়, এটি বিপরীত প্রভাব ফেলতে পারে। সুতরাং, ব্রাউজারের ক্যাশ যথাযথ ভাবে পরিষ্কার করুন।

 ৭. ভাইরাসের জন্য কম্পিউটার স্ক্যান করা

কখনও কখনও, আপনার ইন্টারনেট গতি ধীর হয়ে যেতে পারে ভাইরাসের কারনে। আপনি ধরুন অনেক বড় কোন ফাইল ডাউনলোড বা আপলোড করছেন, সেই সময় অনেক ক্ষেত্রে ভাইরাস অ্যাটাক হতে পারে, জাড় ফলে গতি কমে যায়, ফাইল আপলোডে অনেক সমস্যা হয়। কিছু ক্ষেত্রে ভাইরাস কম্পিউটারের ফাইল তাদের নিজস্ব সার্ভারে আপলোডও করে, ফলে নেট স্লো হয়।

আরও পড়ুন: ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড।

এই ক্ষেত্রে অবশ্যই স্ক্যান করতে হবে, কোন ভাইরাস আছে কিনা বুঝার জন্য। যদি ভাইরাস থাকে তাহলে তা অপসারণ করতে হবে। নাহলে আপনার পিসি বা ফোন বিপর্যস্ত হবে এবং নেট ও ভাল পাবেন না।

আর বর্তমান সময়ে কোন ডিভাইস নষ্ট হওয়া মানে হল মাথা টাই নষ্ট হয়ে যাওয়া। ভাগ্যক্রমে, এখন প্রচুর ভাল অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার রয়েছে। এমনকি আপনি বিনামূল্যেও অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার নিতে পারেন।

একটি নির্ভরযোগ্য প্রোগ্রাম ইনস্টল করে কোথাও কোনও বাগ লুকিয়ে আছে কিনা তা জানতে খালি স্ক্যান করুন আর যথাযথ পদক্ষেপ নিন।

ইন্টারনেট ফাস্ট করার উপায়
ইন্টারনেট ফাস্ট করার উপায়

৮. ভাল রাউটার

এতে হয় তো আপনার কিছু অর্থ বেশি খরচ হবে তবে তা একটি দীর্ঘস্থায়ী সমাধান হবে আপনার ডিভাইস এবং নেট সংযোগের জন্য। একটি ভাল ওয়্যারলেস রাউটার আপনাকে দ্রুত ফ্রিকোয়েন্সি ব্যান্ড বা ওয়াইফাই প্রোটোকল ব্যবহার করার সুযোগ দিবে,এবং আপনি পাবেন ঘোড়ার মত গতিশীল নেট।

আরও পড়ুন: WiFi কি? WiFi কিভাবে কাজ করে (বিস্তরিত)

এছাড়া আপনি যদি একটি ভিপিএন রাউটার কিনে থাকেন তাহলে এর মাধ্যমে আপনার অবস্থান ও লুকাতে পারবেন। এছাড়া একটি নতুন রাউটার আপনাকে আপনার বর্তমান রাউটারটি পুনরায় মূল্যায়ন করার সুযোগ দেয়। চেষ্টা করবেন Dual-Band বা Tri-Band এর রাউটার কিনতে স্পিড যেন মিনিমাম ৩০০ এমবিপিএস থাকে। এটাও ইন্টারনেট ফাস্ট করার উপায় হিসাবে বেস্ট।

৯. ইন্টারনেট সরবরাহকারীর কাছে অভিযোগ করা

যদিও এটি তাৎক্ষণিকভাবে সাহায্য করবে না। কিন্তু প্রচুর অভিযোগ করা হলে, সরবরাহকারীরা তাদের সার্ভিস উন্নত করার দিকে নজর দেয়। এমনকি আপনাকে জানানো হবে যে আপনার নেটের অবস্থার উন্নত করার জন্য তারা কাজ করছে এবং কাজ শেষ হলে তারা আবার কল দিয়ে জিজ্ঞেস ও করবে যে নেট ঠিক আছে নাকি। তবে এই ক্ষেত্রে অনেক দিন সময় লাগে।

১০. নতুন ইন্টারনেট সার্ভিস নেওয়া

সবকিছু চেষ্টা করার প্র ও যদি আপনার নেটের গতি ধীর ই থাকে তাহলে সবচেয়ে ভাল হয় সংযোগ চেঞ্জ করে ফেললে। নতুন সংযোগের জন্য আপনি একটি নতুন আইএসপির প্যাকেজ কিনতে পারেন। ইন্টারনেট সংস্থাগুলি সর্বদা আপনাকে বিভিন্ন ধরনের সংযোগ অফার করে থাকে সুতরাং, একটি নতুন, দ্রুততর সার্ভিস আপনি নিতেই পারেন।

পরিশেষে

যাইহোক, এই ছিল আজকে ইন্টারনেট ফাস্ট করার উপায়। আপনি আপনার সমস্যা বুঝে যদি পদক্ষেপ নেন তাহলে বেশি কার্যকরী ফলাফল পাবেন। আর যদি আপনার ফোন স্লো থাকে তাহলে, মোবাইল স্লো হলে কি করব? লেখাাটি পড়তে পারেন।

Previous Post

নতুন ল্যাপটপ কেনার পর করণীয়

Next Post

বাংলা থেকে সংস্কৃত অনুবাদ APP

Fahima Afreen Moon

Fahima Afreen Moon

একটা সময় মানুষ পাথর কিংবা চামড়ায় লিখতো। তারপর বই। আর সেই বই পড়া জাতির থেকে আমরা স্মার্টফোনে ব্লগ পড়া জাতিতে পরিণত হয়েছি। ভবিষ্যৎ হয়তো আরও উন্নত কিছু আসবে। সেই অপেক্ষায়...

Related Posts

জমির খতিয়ান বের করার নিয়ম
টেক জ্ঞান

জমির খতিয়ান বের করার নিয়ম

2 years ago
140
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব
অনলাইনে আয়

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব

3 years ago
158
টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন
ওয়েব টিউটোরিয়াল

টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

3 years ago
364
Next Post
বাংলা থেকে সংস্কৃত অনুবাদ APP

বাংলা থেকে সংস্কৃত অনুবাদ APP

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You might also like

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়

28/12/2025
25
ট্রেডিং করে আয় করা কি সম্ভব ২০২৫ সালের বাস্তবতা ও কৌশল।

ট্রেডিং করে আয় করা কি সম্ভব? ২০২৫ সালের বাস্তবতা ও কৌশল

29/10/2025
71
রেফারেল কোড

রেফারেল কোড মানে কি?

19/05/2025
504
বাংলাদেশে খাটের দাম কিভাবে নির্ধারণ করা হয়

বাংলাদেশে খাটের দাম কিভাবে নির্ধারণ করা হয়?

24/03/2025
113
২০-হাজার-টাকার-মধ্যে-স্মার্টফোন

২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২৫

05/01/2025
498
জমির খতিয়ান বের করার নিয়ম

জমির খতিয়ান বের করার নিয়ম

29/09/2024
140
  • বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা

    বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা লিখন

    7106 shares
    Share 2842 Tweet 1777
  • জেনে রাখুন, পুলিশের পদক্রম ও বেতন সাথে পুলিশ র্যাংক ব্যাজ

    1265 shares
    Share 506 Tweet 316
  • উপসর্গ মনে রাখার কৌশল

    859 shares
    Share 344 Tweet 215
  • তাহাজ্জুদ নামাজের নিয়ম ও ফজিলত

    818 shares
    Share 327 Tweet 205
  • বৈধভাবে Paypal একাউন্ট খোলার নিয়ম

    791 shares
    Share 316 Tweet 198
ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়

28/12/2025
ট্রেডিং করে আয় করা কি সম্ভব ২০২৫ সালের বাস্তবতা ও কৌশল।

ট্রেডিং করে আয় করা কি সম্ভব? ২০২৫ সালের বাস্তবতা ও কৌশল

29/10/2025
রেফারেল কোড

রেফারেল কোড মানে কি?

19/05/2025
  • About Us
  • Terms And Conditions
  • Privacy Policy
  • Contact Us
Mail Us: projuktirbidda@gmail.com

© 2022 ProjuktiBidda - All rights reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার