মঙ্গলবার, নভেম্বর 17, 2026
No Result
View All Result
Projuktibidda
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার
No Result
View All Result
Projuktibidda

টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে কাজ করে?

Dilruba Afroj Puspita by Dilruba Afroj Puspita
5 বছর আগে
Reading Time: 2 mins read
82 1
A A
0
33
SHARES
553
VIEWS
Share on FacebookShare on Twitter

ফেসবুক তো সম্প্রতি বলে দিয়েছে, ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে। কিন্তু কথা হলো, এই টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে কাজ করে?

বর্তমানে অনলাইনের যুগে আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকি, তথ্য আদান প্রদান করার জন্য। এই সব যোগাযোগ মাধ্যম ব্যবহার করার জন্য বিভিন্ন আইডি খুলতে হয় যাতে আমাদের বিভিন্ন তথ্য দেয়া থাকে। আবার এই মাধ্যমগুলো ব্যবহার করে ও আমরা বিভিন্ন তথ্য আদান প্রদান করে থাকি।

কাজেই এখানে দেয়া তথ্য বা আদান প্রদান কৃত তথ্য যেন সুরক্ষিত থাকে তার জন্য আমাদের কিছু নিরাপত্তা অবলম্বন করতে হবে। যদিও আমাদের আইডিগুলো পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত থাকে, তবুও হ্যাকারদের হাত থেকে বাঁচার জন্য আমাদের আরো কিছু নিরাপত্তা অবলম্বন করা উচিত। টু স্টেপ ভেরিফিকেশন তেমনি একটি সার্ভিস যা আমাদের নিরাপত্তা রক্ষার্থে ব্যবহার করা হয়ে থাকে।

লেখার সূচিপত্র

  • টু স্টেপ ভেরিফিকেশন কি?
  • টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে কাজ করে?
    • টু স্টেপ ভেরিফিকেশন কেন দরকার?
    • টু স্টেপ ভেরিফিকেশন সেট করতে কি প্রয়োজন হয়?
  • টু স্টেপ ভেরিফিকেশন চালু করার নিয়ম
    • উপসংহার

টু স্টেপ ভেরিফিকেশন কি?

এটি হচ্ছে একটি আইডেন্টিটি মেথড যার মাধ্যমে বুঝা যায় আইডিতে প্রবেশকারি ব্যক্তি আসল নাকি নকল। তবে এর জন্য অবশ্যই আইডির মালিককে টু স্টেপ ভেরিফিকেশন একটিভ করতে হবে। আইডির নাম ও পাসওয়ার্ড ছাড়া ও এখানে অন্য একটি ইনফরমেশন চাওয়া হয়ে থাকে যা আইডিতে এক্সেস হবার জন্য তখন দরকার হয়।

এটি হতে পারে কোন পিন নাম্বার বা কোন কোড নাম্বার যেটি ব্যবহারকারীর ফোন নাম্বার বা তার ইমেইল নাম্বারে পাঠানো হয়। এই পিন নাম্বার বা কোড নাম্বার খুব স্বল্প সময়ের জন্য বৈধ থাকে তাই খুব দ্রুত এটিকে প্রবেশ করাতে হয়।

টু স্টেপ ভেরিফিকেশন দুই ধরনের হতে পারে

১. সিঙ্গেল ফ্যাক্টর টু স্টেপ ভেরিফিকেশন: যখন ইউজার নেম ও পাসওয়ার্ড দেয়ার পর একটি কোড নাম্বার পাঠানো হয় ব্যবহারকারীর প্রদত্ত ফোন নাম্বারে তখন এটিকে সিঙ্গেল ফ্যাক্টর টু স্টেপ ভেরিফিকেশন বলে।

২. ডাবল ফ্যাক্টর টু স্টেপ ভেরিফিকেশন: এখানে প্রথম ধাপটি হলো সিঙ্গেল ফ্যাক্টর টু স্টেপ ভেরিফিকেশন এর মতো। এই ধাপ পার করলে দ্বিতীয় ধাপে নিয়ে যায়। এই দ্বিতীয় ধাপটিতে কিছু কোড দেয়া হয়। কোডগুলো এমন যেন এটি কোন ক্রিপটোগ্রাফিক ইউএসবি টোকেন থেকে এলোমেলো ভাবে দেয়া।

টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে কাজ করে?

সাধারনভাবে টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যবহারকারী তার আইডিতে প্রবেশ করার জন্য ইউজার নেম, পাসওয়ার্ড ও একটি ভেরিফিকেশন কোড প্রদান করে থাকে। ইউজার নেম, পাসওয়ার্ড দেয়া খুব সাধারণ একটি বিষয়। যেকোন আইডিতে প্রবেশ করতে এটি প্রয়োজন হয়। এই তথ্য প্রবেশের কাজ হলো প্রথম ধাপ।

এরপর দ্বিতীয় ধাপে সেখানে টু স্টেপ ভেরিফিকেশন প্রয়োজন হয়ে থাকে। এই পর্যায়ে ব্যবহারকারীকে একটি কোড নাম্বার প্রদান করা হয় অন্য একটা মাধ্যমে। এই মাধ্যম হতে পারে মোবাইলে টেক্সট মেসেজ বা কোন ইমেইল আইডি বা কোন যাচাইকরণ এপস। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই সেই কোড নম্বরটি নির্ধারিত স্থানে প্রবেশ করাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি এই কোড প্রবেশ করানো না যায় তাহলে ফলাফল আসবে ফেইলড অথেনটিকেশন এটেম্পট।

টু স্টেপ ভেরিফিকেশন কেন দরকার?

টু স্টেপ ভেরিফিকেশন সেট করা থাকলে ব্যবহারকারীর আইডি থাকবে সুরক্ষিত। দূরে বসেও কোন হ্যাকার বা অন্য কেউ আইডিতে প্রবেশ করতে পারবেনা। কোন ভাবে যদি হ্যাকাররা পাসওয়ার্ড পেয়েও যায় তবু তাদের ব্যবহারকারীর নিজস্ব ফোন বা পারসোনাল কম্পিউটার প্রয়োজন হবে।

আরও পড়ুন: কিভাবে শক্তিশালী পার্সওয়ার্ড তৈরী করবেন?

কারণ আইডিতে প্রবেশ করার জন্য যে কোডটি পাঠানো হবে সেটি মোবাইল বা কম্পিউটারে যাবে। ব্যবহারকারীর নিজস্ব ফোন বা কম্পিউটার ছাড়া অন্য কোন ডিভাইস থেকে লগইন করতে চাইলেই মোবাইলে বা ইমেইলে কোড যাবে যা দেখে বুঝা যাবে কেউ অবৈধভাবে আইডিতে প্রবেশ করতে চাইছে বা আইডি হ্যাক করতে চাইছে।

টু স্টেপ ভেরিফিকেশন সেট করতে কি প্রয়োজন হয়?

টু স্টেপ ভেরিফিকেশন শুরু করার জন্য দরকার হয় ইমেইল আইডি। এক্ষেত্রে দুইটি ইমেইল আইডি থাকা উচিত। একটি ব্যবহার করে অপরটি ব্যাকআপের জন্য রাখা ভালো। একটি মোবাইল নাম্বার দরকার হয় বা দরকার হয় যাচাইকরণ এপস। যখন নতুন কোন ডিভাইস থেকে বা নতুন কোন স্থান থেকে লগইন করতে চাইবে তখন সেখানে একটি সিকিউরিটি কোড চাইবে যা দিয়ে সাইন ইন করতে হবে।

টু স্টেপ ভেরিফিকেশন চালু করার নিয়ম

টু স্টেপ ভেরিফিকেশন
টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে কাজ করে?

ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য প্রথমে যেতে হবে সিকিউরিটি এন্ড লগইন সেটিংসে। তারপর স্ক্রল করে নিচে নেমে “ ইউজ টু ফ্যাক্টর অথেনটিকেশন ’’ এ এসে এডিট অপশনে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে একাউন্টধারী যে নিরাপত্তা কৌশল অবলম্বন করতে চায় সেটি সিলেক্ট করবে এবং সেখানে দেয়া নির্দেশনাগুলো অনুসরণ করবে।

আরও পড়ুন: ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি! কী করবো?

যখন ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন সেট করা হবে তখন সেখানে নিচের তিন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হবে।

  • যেকোন ডিভাইস থেকে সিকিউরিটি কি ট্যাপ
  • থার্ড পার্টি অথেনটিকেশন এপ থেকে লগইন কোড
  • নিজস্ব মোবাইল থেকে টেক্সট মেসেজ কোড

টু স্টেপ ভেরিফিকেশন একটিভ করার পর যে ফোন থেকে লগইন করা হবে সেটি সেভ করতে হবে নয়তো যতবার সেখানে এক্সেস হতে চাইবে প্রতিবার সেখানে কোড দরকার হবে।

এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পাবলিক কোন কম্পিউটার থেকে লগ ইন করার ক্ষেত্রে সেখানে যেন কোনভাবেই সেভ ব্রাউজার অপশন ক্লিক করা না হয়। একবার ব্রাউজার সেভ হয়ে গেলে আর কখনোই সেটি কোড চাইবেনা এবং হ্যাকারদের জন্য তখন আইডিতে প্রবেশ করা সহজ হয়ে যাবে। এছাড়া মোবাইল ফোনে সেই নাম্বারটিই ব্যবহার করা জরুরি যেই নাম্বার আইডিতে দেয়া আছে অথবা যে নাম্বারে টেক্সট যাবে সেটি সবসময় সাথে সাথে রাখতে হবে।

গুগলে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য প্রথমে গুগল একাউন্টে লগ ইন করতে হবে। তারপর বামদিকে থাকা সিকিউরিটি ট্যাব ক্লিক করতে হবে। স্ক্রল করে একটু নিচে নেমে টু স্টেপ ভেরিফিকেশন ক্লিক করতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘‘ দ্যা গেট স্টারটেড ’’ বাটন। এরপর স্ক্রিনে আসা নির্দেশনা অনুসরণ করতে হবে।

আইডেন্টিটি কনফার্ম হবার জন্য পাসওয়ার্ড দিয়ে ‘‘ ট্রাই ইট নাউ ’’ এ ক্লিক করতে হবে।

এরপর সেখানে একটি ফোন নাম্বার যোগ করতে হবে যেখান গুগল থেকে ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। তারপর সেন্ড বাটন ক্লিক করতে হবে।

ছয় ডিজিটের কোড নাম্বারটি প্রবেশ করিয়ে আইডি ভেরিফাই করতে হবে তারপর নেক্সট ক্লিক করতে হবে। সবশেষে এনাবল টু ফ্যাক্টর অথেনটিকেশন টার্ন অন করে বের হয়ে আসতে হবে।

উপসংহার

এই ছিল আজকে, টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে কাজ করে? নিয়ে সংক্ষিপ্ত লেখা। এরকম আরও লেখা পাবেন আমাদের টেক জ্ঞান ক্যাটেগরিতে।

Previous Post

বাষ্পীয় ইঞ্জিন কিভাবে কাজ করে?

Next Post

পাথরকুচি পাতার উপকারিতা

Dilruba Afroj Puspita

Dilruba Afroj Puspita

প্রানিবিদ্যা বিষয়ে অনার্স ও মৎস্যবিদ্যা বিষয়ে মাস্টার্স শেষ করেছি। বর্তমানে একটা ইংলিশ ভার্সন স্কুলে শিক্ষিকা হিসেবে আছি। এছাড়া অনলাইনে ছোট দুটি উদ্যোগ আছে। পাশাপাশি কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি।

আরওকিছু লেখা
ঘরে বসে পার্ট টাইম জব - বাসায় বসে ট্যাবলেটে কাজ করছেন একজন নারী
টেক জ্ঞান

ঘরে বসে পার্ট টাইম জব: আয়ের সেরা ১২টি উপায়

14 ঘন্টা আগে
3
পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের জন্য পাসপোর্ট
টেক জ্ঞান

পুলিশ ক্লিয়ারেন্স কি? অনলাইনে আবেদনের নিয়ম, ফি, স্ট্যাটাস চেক ও রিজেক্ট হলে করণীয়

2 দিন আগে
3
ইনকামিং কল বন্ধ করার নিয়ম - ফোনে কথা বলছেন একজন নারী
টেক জ্ঞান

ইনকামিং কল বন্ধ করার নিয়ম (অ্যান্ড্রয়েড ও আইফোন)

3 দিন আগে
3
Next Post
পাথরকুচি পাতার উপকারিতা

পাথরকুচি পাতার উপকারিতা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You might also like
ঘরে বসে পার্ট টাইম জব - বাসায় বসে ট্যাবলেটে কাজ করছেন একজন নারী

ঘরে বসে পার্ট টাইম জব: আয়ের সেরা ১২টি উপায়

16/11/2026
3
পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের জন্য পাসপোর্ট

পুলিশ ক্লিয়ারেন্স কি? অনলাইনে আবেদনের নিয়ম, ফি, স্ট্যাটাস চেক ও রিজেক্ট হলে করণীয়

15/11/2026
3
ইনকামিং কল বন্ধ করার নিয়ম - ফোনে কথা বলছেন একজন নারী

ইনকামিং কল বন্ধ করার নিয়ম (অ্যান্ড্রয়েড ও আইফোন)

15/11/2026
3
টেলিগ্রাম থেকে ইনকাম - স্মার্টফোনে মেসেজিং অ্যাপ ব্যবহার

টেলিগ্রাম থেকে ইনকাম করার ৮টি উপায় (সম্পূর্ণ গাইড)

14/11/2026
1
অনলাইন রেডিও - স্টুডিওতে ভিনটেজ মাইক্রোফোন

অনলাইন রেডিও কি? মোবাইলে অনলাইন এফএম রেডিও শোনার উপায়

13/11/2026
5
গুগল লেন্স - মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তোলা

গুগল লেন্স কি? কিভাবে এটি ব্যবহার করতে হয় (অ্যান্ড্রয়েড, আইফোন ও কম্পিউটার)

12/11/2026
3
  • বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা

    বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা লিখন

    7107 shares
    Share 2843 Tweet 1777
  • জেনে রাখুন, পুলিশের পদক্রম ও বেতন সাথে পুলিশ র্যাংক ব্যাজ

    1268 shares
    Share 507 Tweet 317
  • উপসর্গ মনে রাখার কৌশল

    861 shares
    Share 344 Tweet 215
  • তাহাজ্জুদ নামাজের নিয়ম ও ফজিলত

    819 shares
    Share 328 Tweet 205
  • মেয়েদের পুলিশ হওয়ার যোগ্যতা

    788 shares
    Share 315 Tweet 197
ঘরে বসে পার্ট টাইম জব - বাসায় বসে ট্যাবলেটে কাজ করছেন একজন নারী

ঘরে বসে পার্ট টাইম জব: আয়ের সেরা ১২টি উপায়

16/11/2026
পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের জন্য পাসপোর্ট

পুলিশ ক্লিয়ারেন্স কি? অনলাইনে আবেদনের নিয়ম, ফি, স্ট্যাটাস চেক ও রিজেক্ট হলে করণীয়

15/11/2026
ইনকামিং কল বন্ধ করার নিয়ম - ফোনে কথা বলছেন একজন নারী

ইনকামিং কল বন্ধ করার নিয়ম (অ্যান্ড্রয়েড ও আইফোন)

15/11/2026
  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • Contact Us
Mail Us: [email protected]

© 2026 ProjuktiBidda - All rights reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার