মঙ্গলবার, নভেম্বর 17, 2026
No Result
View All Result
Projuktibidda
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার
No Result
View All Result
Projuktibidda

জিডিপি কিভাবে হিসাব করা হয়

Bibi Moriom Labonno by Bibi Moriom Labonno
4 বছর আগে
Reading Time: 4 mins read
92 1
A A
0
37
SHARES
621
VIEWS
Share on FacebookShare on Twitter

জিডিপি নামটা আমরা সবাই শুনেছি বা বইয়ে পড়েছি। আজ আমরা আলোচনা করব, জিডিপি কিভাবে হিসাব করা হয় সে সম্পর্কে। জিডিপি কিভাবে হিসাব করা হয় এটা জানার পাশাপাশি GDP সম্পর্কে আরও চমৎকার কিছু তথ্য জানবো আজকে আমাদের লেখায়।

লেখার সূচিপত্র

  • জিডিপি কী?
    • জিডিপির এই নিয়ম কখন থেকে? 
    • জিডিপির সংজ্ঞা? 
  • জিডিপি কিভাবে হিসাব করা হয়
    • জিডিপি কী শুধুমাত্র দেশজ উৎপাদন থেকে হিসাব করা হয়?
    • জিডিপি হিসাব করার নিয়ম
      • নমিনাল জিডিপি (Nominal GDP)
      • রিয়াল জিডিপি (Real GDP)
      • গ্রোথ রেট জিডিপি (Growth Rate GDP)
      • জিডিপি পার ক্যাপিটা (GDP Per Capita)
    • জিডিপি হিসাব করার সূত্র
    • বাংলাদেশের জিডিপি কত?
    • জিডিপি এর পূর্ণরূপ কি?
    • বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত?
    • পরিশেষে 

জিডিপি কী?

প্রথমেই আমাদের জানতে হবে জিডিপি কী। জিডিপি (GDP) এক ধরনের পরিমাপক। তবে, দৈর্ঘ্য, প্রস্থ বা লিটার এ ধরনের নয়। কোনো একটি দেশের যে অর্থনীতি তার অর্থনৈতিক কার্যকলাপ থাকে। আর এই অর্থনৈতিক কার্যকলাপের পরিমাপকই হলো জিডিপি। জিডিপির মানে মোট দেশজ উৎপাদন।

যখন একটি দেশের অর্থনৈতিক কার্যকলাপ বা দৃশ্যপট/ চিত্র  দেখার প্রয়োজন পরে, তখন তা এই জিডিপির সাহায্যেই করা হয়। এই যেমন পদ্মা ব্রিজের কথায় ধরুন! পদ্মা ব্রিজ কি জিডিপিতে কোন অবদান রাখবে? জানি, এই উত্তর আপনার মাথায় এখন আসবে না। তবে, এই লেখাটি পড়ার পর অন্তত বুঝতে পারবে, কিরকম অবদান রাখতে পারে।

জিডিপির এই নিয়ম কখন থেকে? 

জিডিপির এই হিসাব খুব বেশি পুরোনো নয়। মূলত, ১৮ শতকের শেষের দিক থেকেই এর সূচনা বলেই ধারনা করা হয়ে থাকে। তবে তখন এর ধারনা খুব পরিষ্কারভানে সামনে আসেনি। ধীরে ধীরে ১৯৩৪ সালের মাথায় এর ধারনাটি স্পষ্ট হয়। এটা হলো আধুনিক জিডিপি।

এই ধারনাটি সামনে নিয়ে আসেন Symon Quznets ( সাইমন কুজনেটস্ )। তিনি ছিলেন একজন আমেরিকান অর্থনীতিবিদ। এরপর ১৯৪৪ সালে যখন ‘ব্রেটন উডস্ সম্মেলন’ হয়, তখন জিডিপিকে স্বীকৃতি দেয়া হয়। বলা হয় জিডিপি তখন থেকে একটি দেশের অর্থনৈতিক কার্যকলাপ এর পরিমাপক।

জিডিপির সংজ্ঞা? 

কোনো একটি দেশে, কোনো একটি নির্দিষ্ট সময়ের ভিতরে সেই দেশের মধ্যে উৎপাদিত এবং বাজারে বিক্রি হওয়া সকল ধরনের সকল পন্য, আর পরিষেবার যে মোট আর্থিক মূল্য পাওয়া যায়। সেই আর্থিক মূল্যকেই মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলা হয়। আর এই জিডিপি হিসাবের নির্দিষ্ট সময়টিকে সাধারনত এক বছর সময় ধরা হয়।

আরেক ভাবে বলা যেতে পারে, যেকোনো দেশে এক বছরের মধ্যে উৎপন্ন হওয়া সকল ধরনের দ্রব্য এবং তৈরি হওয়া সকল পন্য ও তা দ্বারা সেবার যে সমষ্টি, তাকেই বলে জিডিপি।এখন আসি জিডিপি কিভাবে হিসাব করা হয় সে ধারনায়। 

জিডিপি কিভাবে হিসাব করা হয়

কোনো একটি দেশের জিডিপি হিসাবের সময় তিনটি জিনিস মূখ্য ভূমিকা পালন করে। এগুলো হলো:

  • আয় 
  • ব্যায় 
  • উৎপাদন পদ্ধতি 

জিডিপি কী শুধুমাত্র দেশজ উৎপাদন থেকে হিসাব করা হয়?

এটার উত্তর অনেকের হ্যাঁ মনে হতে পারে। তবে জিডিপির হিসাব শুধুমাত্র দেশজ  উৎপাদনের উপর নির্ভরশীল নয়। বরং দেশে যদি বিদেশ থেকেও কোনো কিছু আমদানি করা হয়, তা বাজারে উঠনো হয়, তা দিয়ে মানুষের মাঝে সেবা প্রদান করা হয়, তবে তার হিসাবও জিডিপির হিসাবে আওতাভুক্ত হবে। 

জিডিপির হিসাবের একটি উদাহরন

ধরুন, ২০২২ সালে বাংলাদেশে উৎপাদন হলো ২০০ কেজি চাল এবং এই ২০০ কেজি চালের প্রতি কেজির মূল্য ৭০ টাকা করে। আর এই একই বছরে বাংলাদেশে ১৫০ কেজি গম উৎপন্ন হলো। ১ কেজি গমের মূল্য ধরা হলো ৫০ টাকা করে। এখন তাহলে বাংলাদেশের এখানে এসে জিডিপি দাঁড়ায়:

  • চাল = ২০০ × ৭০ = ১৪০০০ টাকা
  • গম = ১৫০ × ৫০ = ৭৫০০ টাকা
  • মোট = ১৪০০০ + ৭৫০০ = ২১৫০০ টাকা

কিন্তু, দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের ২০২২ সালে প্রয়োজন মোট ৩০০ কেজি চাল এবং ২০০ কেজি গম। তাহলে, বিদেশ থেকে নিশ্চয়ই আমদানি করতে হবে। এক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করতে গেলে ৫০ কেজি চাল ৮০ টাকা কেজি করে আমদানী করলো। এর সাথে ৫০ কেজি গম আমদানি করলো এবং তার কেজি নিল ৬০ টাকা করে। তাহলে, এবার বাংলাদেশের চূড়ান্ত জিডিপি নির্ধারণ করা হল এটা-

  • চাল = ৫০ × ৮০ = ৪০০০ টাকা
  • গম = ৫০ × ৬০ =৩০০০ টাকা
  • মোট = ৪০০০ + ৩০০০ = ৭০০০ টাকা
  • জিডিপি = ২১৫০০ – ৭০০০
  • ১৪৫০০ টাকা

জিডিপি হিসাব করার নিয়ম

জিডিপি প্রধানত চারটি ভাবে হিসাব করা যায়।

  • নমিনাল জিডিপি (Nominal GDP)
  • রিয়াল জিডিপি (Real GDP)
  • গ্রোথ রেট জিডিপি (Growth Rate GDP)
  • জিডিপি পার ক্যাপিটা (GDP Per Capita)

জিডিপি কিভাবে হিসাব করা হয় যে ৪টি ধাপে সে চারটি ধাপ সম্পর্কেই আলোচনা  হলো

জিডিপি কিভাবে হিসাব করা হয়
জিডিপি কিভাবে হিসাব করা হয়

নমিনাল জিডিপি (Nominal GDP)

নমিন্যাল জিডিপি বলতে বোঝায় একটি দেশে মোট কতটুকু জিনিসের উৎপাদন দরকার। কতটুকু উৎপন্ন হয়েছে। কতটুকু বিদেশ থেকে আমদানী করা হয়েছে। এখন হিসাব করে যোগ বিয়োগ করার পর যে ফলাফলটা পাওয়া যায় সেটাই নমিনাল জিডিপি। একটু আগে আমরা উপরে যে উদাহরনটা দেখালাম ( চাল ও গমের হিসাবে জিডিপি)  এটাই নমিনাল জিডিপি।

রিয়াল জিডিপি (Real GDP)

একটি দেশে কোনো একটি বছরের জিডিপি এর হিসাব করা হলো। তখন ওই দেশের পূর্ববর্তী যে বছরগুলোতে জিডিপির হিসাব করা হয়েছে, সেখান থেকে সে আগের বছরের জিডিপির মান নেয়া হলো। এখন বর্তমান বছরের (যে বছরে সর্বশেষ জিডিপি এর হিসাব করা হয়েছে) জিডিপির হিসাবের সাথে সেই আগের বছরগুলোর জিডিপির হিসাব করা হলো। অর্থাৎ পূর্বের বছরের হিসাবগুলোর পরিপ্রেক্ষিতে হিসাব করা হলো। এটাকেই বলে রিয়াল জিডিপি।

গ্রোথ রেট জিডিপি (Growth Rate GDP)

গ্রোথ রেট বলতে এখানে হার হ্রাস বা বৃদ্ধিকেই বোঝানো হয়। মনে করি, কোনো একটি দেশে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত জিডিপির মান হিসাব করা হলো। ধরলাম জিডিপি মান পেয়েছি x। আবার, সেই একই বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত জিডিপির মান হিসাব করে পাওয়া গেল y। এখন এর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি প্রথম ছয় মাসের তুলনায় শেষ ছয় মাসে জিডিপির মান  z% বৃদ্ধি পেয়েছে। এটাই গ্রোথ রেট জিডিপি।  

জিডিপি পার ক্যাপিটা (GDP Per Capita)

এটা বাকি তিনটির থেকে খানিকটা ভিন্ন। এখানে একটি দেশের নাগরিকদের সকলের মাথাপিছু আয়ের উপর নির্ভর করে। তবে যদি কোনো দেশের নাগরিক দেশের বাহিরে থেকে থাকে তবে তার আয়ও এখানে গননা করা হয়। আর যারা দেশের ভেতরে থকেন, তাদের উপরেও এটা নির্ভরশীল।  যদি কোনো দেশের নাগরিকেট আয় বৃদ্ধি পায় তবে জিডিপি পার ক্যাপিটাও বৃদ্ধি পাবে, আর যদি নাগরিকদের আয় কমে যায় তবে জিডিপি পার ক্যাপিটার মানও কমে যাবে। 

জিডিপি হিসাব করার সূত্র

জিডিপি হিসাব করার জন্য নির্দিষ্ট সূত্রের প্রয়োজন হয়। 

  • জিডিপি = ব্যক্তিগত তথ্য + মোট ব্যাক্তিগত বিনিয়োগ + সরকারি ব্যয় + (রপ্তানি – আমদানি) 
  • এখানে, ব্যক্তিগত খরচ = C (Consumption)
  • মোট ব্যাক্তিগত বিনিয়োগ = I (Investment)
  • সরকারি বিনিয়োগ = G (Government Spending)
  • রপ্তানি = X 
  • আমদানি = M
  • তাহলে, সূত্র দাঁড়ায়,  GDP = C + I + G + ( X – M ) 

আর সহজ ভাষায় বলতে গেলে- 

  • জিডিপি = ভোগ + বিনিয়োগ + সরকারি বিনিয়োগ + ( রপ্তানি – আমদানি ) 

অনেক সময় রপ্তানি ও আমদানির হিসাবকে NX হিসেবে আখ্যায়িত করা হয়।

এভাবেই সকল ক্ষেত্রে জিডিপির হিসাব করা হয়। জিডিপি প্রত্যকেটি দেশের অর্থনৈতিক কার্যকলাপ এর ুকরি অপরিহার্য অংশ। এর মাধ্যমে দেশের জীবনযাত্রার আয় ও ব্যায় এর উপর প্রভাব পড়ে। সাধারণত প্রতি এক বছরেই এর হিসাব করা হয়। কখনো কখনো একে স্থূল অভ্যন্তরীন উৎপাদন হিসাবে চিহ্নিত করা হয়।

বাংলাদেশের জিডিপি কত?

৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (২০২১-২২)(সাময়িক)। মাথাপিছু আয় – ২,৮২৪ মার্কিন ডলার (২০২১-২২)(সাময়িক)। জিডিপির প্রবৃদ্ধির হার ৭.২৫%(২০২১-২২)(সাময়িক)।

জিডিপি এর পূর্ণরূপ কি?

জিডিপি এর ইংরেজী সংক্ষিপ্ত নাম GDP ।  এর পূর্নরূপ- Gross Domestic Product।  এর অর্থই মোট দেশজ উৎপাদন।

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত?

২০২২-২৩ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।

জিডিপি কিভাবে হিসাব করা হয়

পরিশেষে 

অনেকেরই এই নিয়ে খটকা থাকে জিডিপি কিভাবে হিসাব করা হয়, বিশেষ করে নতুন কমার্সের স্টুডেন্টের। আজ এই লেখায় জিডিপির হিসাব সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি লেখাটি আপনাদের কাজে আসবে।

Previous Post

পুলিশ ভেরিফিকেশন কি? পুলিশ ভেরিফিকেশন করার নিয়ম?

Next Post

ইন্টারনেট কি? ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল

Bibi Moriom Labonno

Bibi Moriom Labonno

আসসালামু আলাইকুম। আমি বর্তমানে বরিশালের ভোলা সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। পাশাপাশি অনলাইনে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। বই পড়তে ভীষণ ভালোবাসি! জানতে ও জানাতে ভালো লাগে...

আরওকিছু লেখা
মানচিত্র কি
অজানা তথ্য

মানচিত্র কি? স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার? পৃথিবীর মানচিত্র বাংলায়?

3 বছর আগে
692
জার্মানি সম্পর্কে অজানা তথ্য
অজানা তথ্য

জার্মানি সম্পর্কে অজানা তথ্য

4 বছর আগে
605
নরওয়ে সম্পর্কে অজানা তথ্য
অজানা তথ্য

নরওয়ে সম্পর্কে অজানা তথ্য

4 বছর আগে
921
Next Post
ইন্টারনেট কি

ইন্টারনেট কি? ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You might also like
ঘরে বসে পার্ট টাইম জব - বাসায় বসে ট্যাবলেটে কাজ করছেন একজন নারী

ঘরে বসে পার্ট টাইম জব: আয়ের সেরা ১২টি উপায়

16/11/2026
3
পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের জন্য পাসপোর্ট

পুলিশ ক্লিয়ারেন্স কি? অনলাইনে আবেদনের নিয়ম, ফি, স্ট্যাটাস চেক ও রিজেক্ট হলে করণীয়

15/11/2026
3
ইনকামিং কল বন্ধ করার নিয়ম - ফোনে কথা বলছেন একজন নারী

ইনকামিং কল বন্ধ করার নিয়ম (অ্যান্ড্রয়েড ও আইফোন)

15/11/2026
3
টেলিগ্রাম থেকে ইনকাম - স্মার্টফোনে মেসেজিং অ্যাপ ব্যবহার

টেলিগ্রাম থেকে ইনকাম করার ৮টি উপায় (সম্পূর্ণ গাইড)

14/11/2026
1
অনলাইন রেডিও - স্টুডিওতে ভিনটেজ মাইক্রোফোন

অনলাইন রেডিও কি? মোবাইলে অনলাইন এফএম রেডিও শোনার উপায়

13/11/2026
5
গুগল লেন্স - মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তোলা

গুগল লেন্স কি? কিভাবে এটি ব্যবহার করতে হয় (অ্যান্ড্রয়েড, আইফোন ও কম্পিউটার)

12/11/2026
3
  • বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা

    বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা লিখন

    7107 shares
    Share 2843 Tweet 1777
  • জেনে রাখুন, পুলিশের পদক্রম ও বেতন সাথে পুলিশ র্যাংক ব্যাজ

    1268 shares
    Share 507 Tweet 317
  • উপসর্গ মনে রাখার কৌশল

    861 shares
    Share 344 Tweet 215
  • তাহাজ্জুদ নামাজের নিয়ম ও ফজিলত

    819 shares
    Share 328 Tweet 205
  • মেয়েদের পুলিশ হওয়ার যোগ্যতা

    788 shares
    Share 315 Tweet 197
ঘরে বসে পার্ট টাইম জব - বাসায় বসে ট্যাবলেটে কাজ করছেন একজন নারী

ঘরে বসে পার্ট টাইম জব: আয়ের সেরা ১২টি উপায়

16/11/2026
পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের জন্য পাসপোর্ট

পুলিশ ক্লিয়ারেন্স কি? অনলাইনে আবেদনের নিয়ম, ফি, স্ট্যাটাস চেক ও রিজেক্ট হলে করণীয়

15/11/2026
ইনকামিং কল বন্ধ করার নিয়ম - ফোনে কথা বলছেন একজন নারী

ইনকামিং কল বন্ধ করার নিয়ম (অ্যান্ড্রয়েড ও আইফোন)

15/11/2026
  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • Contact Us
Mail Us: [email protected]

© 2026 ProjuktiBidda - All rights reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • টেক জ্ঞান
  • টিউটোরিয়াল
  • অজানা তথ্য
  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • বিজ্ঞান
  • অনান্য
    • প্রোগ্রামিং
    • ইসলামিক টিপস
    • এসাইনমেন্ট টিপস
    • লাইফস্টাইল
    • ক্যারিয়ার